PBKS vs MI Live Score, IPL 2025: রোড টু ফাইনাল; শেষ সুযোগের লাইভ আপডেট – Bengali News | PBKS vs MI Live Score today IPL 2025 Playoff match scorecard Punjab Kings vs Mumbai Indians Second Qualifier Match In Bengali
প্লে-অফের শেষ ম্যাচ। এ মরসুমে ট্রফির ম্যাচে যাওয়ার লাস্ট চান্স। মুল্লানপুরের নিউ চণ্ডীগঢ় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাব কিংসকে উড়িয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পঞ্জাব কিংসের কাছে। এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়েছে মুম্বই। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। হারলে অপেক্ষা করতে হবে আগামী মরসুমের। জিতলে ফাইনাল। আইপিএলে (IPL) আজ পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।