হাওড়া: ঘরে ফিরছে ঘরের ছেলে। সকাল থেকেই খুশির হাওয়া বাড়িতে। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। রান্না হচ্ছে পূর্ণমের প্রিয় লুচি-তরকারি। এসেছে প্রিয় দই-মিষ্টি। বাড়ি ভর্তি আত্মীয়-পরিজনে। ঘর সাজিয়ে স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনছিলেন স্ত্রী। অবশেষে শুক্রবার বিকালে হাওড়া স্টেশনে নামলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তাঁকে নিতে এলেন রিষড়া পুরসভার চেয়ারম্যান। তিনি আবার পূর্ণমের ঘরে ফেরাকে […]