আবার শহরে বিধ্বংসী আগুন। সেক্টর ফাইভের ফ্লেক্স তৈরির কারখানায় ভয়াবহ আগুন। একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। অফিস পাড়ায় একেবারে ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটা ফ্লেক্স তৈরির কারখানা। সেখানে দাহ্য পদার্থে ঠাসা রয়েছে। সেখানে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। দাউ দাউ করে লেলিহান শিখা গ্রাস করছে কারখানাকে। […]