মেধাতালিকার নিরিখে এবারও শীর্ষস্থান দখল করে নিল হুগলি। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় শীর্ষে ছিল এই জেলা। এই বছরও সেই স্থানে ধরে রাখল ১৪ জন মেধাবীকে নিয়ে। হুগলির পরেই স্থান হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার। এই জেলা থেকে উচ্চমাধ্যমিক মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৭ জন পড়ুয়া। একই সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় জায়গা দখল করেছে পূর্ব বর্ধমান থেকে। […]