উচ্চমাধ্যমিক মেধাতালিকার শীর্ষে কোন জেলা? কলকাতা জায়গা পেল প্রথম দশে? টেক্কা দিল কোন কোন জেলা, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

উচ্চমাধ্যমিক মেধাতালিকার শীর্ষে কোন জেলা? কলকাতা জায়গা পেল প্রথম দশে? টেক্কা দিল কোন কোন জেলা, বাংলার মুখ

Spread the love

মেধাতালিকার নিরিখে এবারও শীর্ষস্থান দখল করে নিল হুগলি। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় শীর্ষে ছিল এই জেলা। এই বছরও সেই স্থানে ধরে রাখল ১৪ জন মেধাবীকে নিয়ে। হুগলির পরেই স্থান হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার। এই জেলা থেকে উচ্চমাধ্যমিক মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৭ জন পড়ুয়া। একই সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় জায়গা দখল করেছে পূর্ব বর্ধমান থেকে। অন্যদিকে পাশের নিরিখে কোচবিহার একেবারে শেষ দিকে থাকলেও মেধাতালিকায় রয়েছে চতুর্থ স্থানে বর্ধমানের পরেই। মোট ৬ জন পড়ুয়া এই জেলা থেকে কৃতী দশের মধ্যে স্থান পেয়েছে।

আরও পড়ুন – মাধ্যমিক, জয়েন্টের পর উচ্চমাধ্যমিকে ৬ষ্ঠ হয়ে নজির গড়ল কাটোয়ার দেবদত্তা মাঝি, কোন মন্ত্রে একের পর এক সাফল্য?

কলকাতা কোন স্থানে?

এরপর পাঁচজন মেধাবীকে নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাঁকুড়া। ষষ্ঠ স্থানে বীরভূম ও সপ্তম স্থানে পূর্ব মেদিনীপুর থেকে উচ্চমাধ্যমিক মেধাতালিকায় স্থান করে নিয়েছে ৫ জন পড়ুয়া। অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা ও নবম স্থান দখল করেছে কলকাতা। দুই জেলা থেকেই কৃতী দশে স্থান পেয়েছে ৪ জন পড়ুয়া। দশম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলা থেকে ৩ জন পড়ুয়া স্থান পেয়েছে উচ্চমাধ্যমিক মেধাতালিকায়।

আরও পড়ুন – WB HS Result 2025: ৯৯.৪৬ শতাংশ পাশের হার উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখায়! নজর কেড়ে ছাপিয়ে গেল কলা ও বাণিজ্যকে

জেলাভিত্তিক উচ্চমাধ্যমিক মেধাতালিকা

হুগলি – ১৪

দক্ষিণ ২৪ পরগনা – ৭

পূর্ব বর্ধমান – ৭

কোচবিহার – ৬

বাঁকুড়া – ৫

বীরভূম – ৫

পূর্ব মেদিনীপুর – ৫

উত্তর চব্বিশ পরগনা – ৪

আরও পড়ুন – উচ্চমাধ্যমিকে পাশের নিরিখে কোন জেলা প্রথম? কলকাতা কোন স্থানে? প্রথম দশে কোন কোন জেলা

কলকাতা – ৪

পশ্চিম মেদিনীপুর – ৩

আলিপুরদুয়ার – ২

মুর্শিদাবাদ – ২

দক্ষিণ দিনাজপুর – ১

দার্জিলিং – ১

হাওড়া – ১

জলপাইগুড়ি – ১

ঝাড়গ্রাম – ১

মালদা – ১

নদীয়া – ১

পশ্চিম বর্ধমান – ১

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *