May 2025 - Page 237 of 334 - 24 Ghanta Bangla News
Home

ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর পাশে গ্রামের যুবক-মহিলারা, বঁটি-শাবল-কাটারি হাতে রাতপাহারা!

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে উঠতেই পশ্চিমবঙ্গের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। সতর্ক রয়েছে ভারতীয় সেনা, বায়ুসেনা, গোয়েন্দা বিভাগ-সহ সংশ্লিষ্ট সব পক্ষ। বর্তমান প্রেক্ষাপটে দেশের মাটি রক্ষা করতে একজোট হয়ে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, দেশরক্ষা এবং আত্মরক্ষা – এই দুই উদ্দেশ্য সাধন করতেই প্রতিরক্ষাবাহিনীগুলির সঙ্গে […]

Home

‘ইরফানকে নিয়ে ২৫ কোটির ছবি ভেবেছিলেন কেউ?’, প্রশ্ন নওয়াজউদ্দিনের – Bengali News | Nawazuddin Siddiqi talks about Irfan Khan

ইরফান খানকে ঘিরে একটা প্রশ্ন করেই বলিউডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তুলনায় কম বয়সে ইরফান খানের মৃত্যু হয় ক্যান্সারের কারণে। তখন থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে আফসোসের কোনও শেষ নেই। ইরফান খানের মতো অভিনেতার কাজ আরও বেশি করে দেখার ইচ্ছা প্রকাশ করেন তাঁর অনুরাগীরা। তবে নওয়াজউদ্দিন সিদ্দিকি একটা সাক্ষাত্‍কারে যে প্রশ্ন তুলেছেন, তা […]

Home

IPL 2025: কতদিনের জন্য স্থগিত IPL? ভারত-পাক যুদ্ধের দামামা বাজার মাঝেই বিবৃতি বোর্ডের – Bengali News | BCCI announced that the ongoing IPL suspend for one week for India vs Pakistan war Tension

কলকাতা: আইপিএল (IPL) যে স্থগিত হতে চলেছে, সেই খবর বৃহস্পতিবার দুপুরেই মিলেছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই বোর্ডও সেই খবরে সিলমোহর দিল। যদিও এর আগে সংবাদসংস্থা পিটিআই মারফত জানা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে ১৮তম আইপিএল। বিসিসিআই (BCCI) অবশ্য বিবৃতিতে সবটা পরিষ্কার করেছে। আপাতত ৭ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে ১৮তম আইপিএল। বাকি থাকা […]

Home

Supreme Court: ‘নয়া শিক্ষানীতি গ্রহণে বাধ্য করা যাবে না রাজ্যকে’, মামলা খারিজ করে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের – Bengali News | Supreme Court Dismissed NEP Petition, Says Can not Compel States to Adopt National Education Policy

নয়াদিল্লি: নতুন শিক্ষানীতি নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শুক্রবার, একটি মামলা খারিজ করে নতুন শিক্ষানীতি যে কারওর উপর জোর করে চাপানো যাবে না, সেই কথাটাই মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি জেবি পারদিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার বিষয়ে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। বেশ কয়েক […]

Home

মণিপুরে জঙ্গিদের গুলিতে শহিদ জওয়ান, স্ত্রী সরকারি চাকরির আবেদন করলেন মমতার কাছে

সালটা ২০২৩। তারিখ ছিল ৬ জুন। প্রায় দু’‌বছর আগে মণিপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হন বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ার শুগিয়াপাড়ার ১৪ নম্বর ওয়ার্ড। রঞ্জিত যাদব শহিদ হওয়ার পর থেকে নানা মহলে চেষ্টা করেও চাকরি পাননি তাঁর স্ত্রী বলে অভিযোগ। আর প্রায় দু’‌বছর আগে থেকে কোনও কেন্দ্রীয় সরকারি সাহায্য সেভাবে […]

Home

RSS: কঠিন সময়ে ঐক্য বজায় রাখতে হবে, বার্তা আরএসএসের – Bengali News | RSS chief Mohan Bhagawat gives message to be united during this tensed situation

নয়া দিল্লি: ভারতের সামরিক অভিযানের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে, যেভাবে নিকেশ করা হয়েছে পাক জঙ্গিদের, তাতে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরএসএস বলছে, পহেলগাঁওতে নিরস্ত্র, নিরপরাধ মানুষের উপর কাপুরুষের মতো হামলা চালানো হয়েছিল। এই অভিযানে তার যথাযথ জবাব দেওয়া হয়েছে। আরএসএস মনে করছে, হিন্দু পর্যটকদের নিধন […]

Home

India-Pakistan Tension: বন্ধু-প্রীতি শেষ! ভারত-পাক উত্তেজনার মাঝে ‘অন্য পথে’ হাঁটল শিয়ের দেশ – Bengali News | China concerned Over Current Developments Between India Pakistan Called For Calm

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে চিন্তায় চিন। পাকিস্তানের সঙ্গে বন্ধু-প্রীতি ঘুঁচিয়ে দুই দেশের মধ্যে শান্তির আবহাওয়া তৈরির পথ খুঁজছে তারা। এদিন চিনের বিদেশমন্ত্রী লিং জিয়াং বলেন, ‘দুই দেশের মধ্যে চলা উত্তেজনা চিন্তায় রয়েছে বেজিং। যতই হোক, তারা আমাদের প্র্রতিবেশী।’ ফের কি তবে ঘুরপথে পাকিস্তানকে ‘বাঁচাতে’ চাইছে লাল ফৌজের সরকার? বিশেষজ্ঞরা বলছেন, তা ঠিক নয়। বরং পাকিস্তানের […]

Home

রাতভর স্কুলছুট শিশু ও মহিলাদের দিয়ে চুরি করানো হচ্ছে টন-টন কয়লা! অসহায় ECL দ্বারস্থ হল পুলিশের

কয়লা চুরিও করা হবে, আবার সিআইএসএফ কিংবা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর নিজস্ব নিরাপত্তারক্ষীরা তা আটকাতে এলে পালটা হামলাও করা হবে, তা সত্ত্বেও চোরেদের উপর কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না! এভাবেই ‘এক ঢিলে তিন পাখি’ মারার কৌশল নিতে ছোট ছোট শিশু ও নাবালক-নাবালিকাদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে কয়লাচোর ও পাচারকারীরা। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, […]

Home

Bengal STF: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ, বীরভূম থেকে ২ জনকে ধরল STF – Bengali News | Bengal STF arrests two people from Birbhum for allegedly involved in terrorist activities

বীরভূম থেকে ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফImage Credit source: TV9 Bangla বীরভূম: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বীরভূম থেকে ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম আজমল হোসেন এবং সাহেব আলি খান। বছর আঠাশের আজমলের বাড়ি নলহাটির চণ্ডীপুর গ্রামে। আর বছর আঠাশের সাহেবের বাড়ি পাইকর থানার রুদ্রনগর গ্রামে। সাহেব […]

Home

Dumdum: রাতের অন্ধকারে কলকাতা এয়ারপোর্টের একেবারে কাছ থেকে মিলল অস্ত্র-কার্তুজ, কোথায় নিয়ে যাচ্ছিল চারজন – Bengali News | 4 arrested, arms and ammunition near dumdum during search operation by Bengal STF

কলকাতা: রাতের অন্ধকারে শহরে চলল তল্লাশি। মিলল অস্ত্র। উদ্ধার হল প্রচুর কার্তুজ। বৃহস্পতিবার রাতে দমদমে আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছ থেকেই ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঠিক যে রাতে ভারতের সীমান্তে পরপর মিসাইল ছুড়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান, সেই সময়েই চলে এই তল্লাশি। গোপন খবর পেয়ে এই তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। এয়ারপোর্টের কাছে নারায়ণপুর থানার পূর্ব বেড়াবেরি […]