কাটোয়া: সামাজিক মাধ্যমে ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর পোস্ট। এই আবহে বিভ্রান্তিকর ও আপত্তিজনক পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিলন শেখ। বছর বত্রিশের ওই যুবকের বাড়ি দাইহাটের মোকামপাড়ায়। অভিযোগ, অভিযুক্ত ফেসবুকে একটি ভুয়ো খবর পোস্ট করে লেখে ‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত।’ […]