Murshidabad Bomb: মুর্শিদাবাদেও বারুদের গন্ধ, গুরুতর জখম হল এক শিশু - Bengali News | Murshidabad: six years old girl badly injured by bomb blast in murshidabad - 24 Ghanta Bangla News
Home

Murshidabad Bomb: মুর্শিদাবাদেও বারুদের গন্ধ, গুরুতর জখম হল এক শিশু – Bengali News | Murshidabad: six years old girl badly injured by bomb blast in murshidabad

Spread the love

মুর্শিদাবাদ: আম বাগানে খেলা করছিল মেয়েটা। বুঝতে পারেনি তখনই বিপদ ওঁত পেয়ে আছে। বাগানের মধ্য়ে একটি বল দেখেই তুলে নিয়েছিল হাতে। ব্যাস! তখনই বিস্ফোরণ। গুরুতর আহত হয় বছর ছ’য়ের মেয়েটা। বস্তুত, বোমা ফেটে মুর্শিদাবাদে জখম হওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় বহু ছোট-ছোট ছেলে-মেয়েরা এই ভাবে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম হয়। কিন্তু মুর্শিদাবাদে এত বোমা আসে কীভাবে? আবারও কেন বারুদের গন্ধ? উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, আহত কিশোরীর নাম নুসরাত জাহান (৬)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সামশেরগঞ্জ থানার অন্তর্গত মালঞ্চ গ্রামে। ওই কিশোরী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, সকালে একটি আম বাগানে খেলা করছিল ওই কিশোরী। খেলা করার সময় বলের মত একটি বস্তু দেখতে পেয়ে হাতে তুলতেই বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় সামশেরগঞ্জ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কে বা কারা এই বোমা মজুত করেছিল, কোন উদ্দেশ্যে মজুত করেছিল ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *