May 2025 - Page 14 of 334 - 24 Ghanta Bangla News
Home

Jamai Shashti in Digha: সৈকতে বসিয়ে খাওয়াতে চান জামাইকে? দিঘায় ‘সরকারি’ উদ্যোগেই হচ্ছে অভিনব জামাইষ্ঠীর আয়োজন – Bengali News | A unique Jamaisashti is being organized in Digha as a government initiative

দিঘা: হাতে আর মাত্র একটা দিন। তারপরই কব্জি ডুবিয়ে খেতে বসবেন জমাইরা। জমাই আদরের তোড়জোড় ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে। বাজারে বাড়ছে শ্বশুরদের ভিড়। কিন্তু, জামাইষষ্ঠীর আনন্দে এবার নতুন মাত্রা যোগ করতে মাঠে নেমে পড়েছে রাজ্য পর্যটন উন্নয়ন নিগম। শাশুড়িদের রান্নাঘরের ধকল থেকে মুক্তি দিয়ে জামাইষষ্ঠীকে আরও আকর্ষণীয় করতে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। […]

Home

Railways: ট্রেনে ৯ রাতের প্যাকেজ, থাকুন হোটেলে, ঘুরুন এসি বাসে, খরচ মাত্র ১৮০০০ – Bengali News | Railway arranged train for 9 nights 10 days, fare only 18,000 rupees

নয়া দিল্লি: ট্রেনে চেপে ঘোরার মজাই আলাদা। ভারতীয় রেলে যে শুধুমাত্র নিত্যযাত্রীরাই যাতায়াত করেন, তা নয়, প্রচুর পর্যটক ও তীর্থযাত্রীও প্রতিদিন রেলে যাতায়াত করেন। এবার সেই যাত্রীদের জন্যই সুখবর আনল রেল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-র তরফ থেকে পাঁচটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। ১০ দিনের এই যাত্রার বন্দোবস্ত করা হয়েছে। […]

Home

Rajya Sabha: স্মার্ট টিভি, প্রোজেক্টর…! বড় সুবিধা পেতে চলেছেন রাজ্যসভার সাংসদরা – Bengali News | Rajya Sabha MPs to Get Modern Gadgets Like Smart TV, Projector, Wearables

নয়াদিল্লি: সংসদীয় দায়িত্বগুলি সঠিক ভাবে পরিচালনা করার জন্য হাতে আরও আধুনিক যন্ত্র পেতে চলেছেন রাজ্যসভার সাংসদরা। গত শুক্রবার সংসদের উচ্চকক্ষে নেওয়া একটি সিদ্ধান্তের পরেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। রাজ্যসভা সূত্রে জানা গিয়েছে, একটি নতুন প্রকল্পের আওতায় রাজ্যসভার সাংসদরা এবার থেকে স্মার্ট টিভি, স্মার্ট ডিসপ্লে, ট্য়াবলেট, কম্পিউটার, কিবোর্ড-সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি পেতে চলেছেন। মূলত, দেশের হয়ে সংসদীয় […]

Home

Yuzvendra Chahal-RJ Mahvash: চাহালের সঙ্গে দেখা করতে পঞ্জাব টিম হোটেলে হাজির মেহবেশ! ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল – Bengali News | Yuzvendra Chahal girlfriend RJ Mahvash video goes viral after RCB beat PBKS in IPL 2025

চাহালের সঙ্গে দেখা করতে পঞ্জাব টিম হোটেলে হাজির মেহবেশ! তারপর…Image Credit source: X কলকাতা: প্রেম কখনও আড়ালে রাখা যায় না। ঠিক যেমনটা পারছেন না যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও আরজে মেহবেশের। নেটিজ়েনদের মতে, ধনশ্রী ভার্মার সঙ্গে ডিভোর্সের পর সুন্দরী রেডিও জকি মেহবেশের (Mahvash) সঙ্গে নাম জড়িয়েছে চাহালের। এ বারের আইপিএল শুরু হওয়ার পর থেকে বারে […]

Home

প্রথমবার বড় সত্য সামনে আনলেন শতাব্দী রায়: তাপস পাল নয়, এই নেতার হাত ধরেই তৃণমূলে এসেছিলেন অভিনেত্রী – Bengali News | Tmc mp satabdi roy talks about his political journey on kunal ghosh special interview

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চারপাশে সিনে ও টেলি দুনিয়ার সেলেবদের আখছার দেখতে পাওয়া যায়। কিন্তু একটা সময় যখন রাজ্যে বাম রাজত্ব, তখন মমতাই ছিলেন একমাত্র বিরোধী শক্তি। সেই সময় মমতার কাছে খুব একটা ঘেঁষতে দেখা যেত না সিনে জগতের মানুষদের। হ্যাঁ, তাপস পাল বিধায়ক হয়েছিলেন বটে, তবে তা সেই পর্যন্তই। এরপর সিঙ্গুর আন্দোলনে উত্তাল হল বাংলা। সেই […]

Home

Reserve Bank of India: সোনায় বিনিয়োগ করে লাভের মুখ দেখল RBI-ও, এক ধাক্কায় টাকা বাড়ল… – Bengali News | RBI Increased Gold Reserves, Bought 57 tonnes of Gold

নয়াদিল্লি: কারি কারি সোনা কিনছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সম্প্রতি নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাতেই এই কথা জানিয়েছে তারা। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত তাদের তহবিলে সোনার পরিমাণ দাঁড়িয়েছে মোট ৮৭৯ মেট্রিক টন। যা গতবছর ছিল ৮২২ মেট্রিক টন। অর্থাৎ বছরের প্রথম তিন মাসের রিজার্ভ […]

Home

Nabadwip: গঙ্গার ঘাট থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার! শোরগোল নবদ্বীপে, ছুটে এল পুলিশ – Bengali News | Body of unidentified person recovered from Ganga ghat in Nabadwip, police have started investigation

নবদ্বীপ: গঙ্গার পাড় থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। তাতেই জোর শোরগোল নবদ্বীপে। রোজকার মতো এদিন সকালেও নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান নবদ্বীপের মাঝিরা। তখনই ফরেসডাঙা এলাকার রেল ব্রিজের নিচে নদীর পারে পড়ে রয়েছে এক ওই ব্যক্তির দেহ। তবে তাঁকে কেউ চিনতে পারেননি। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। মুহূর্তেই ঘাটে জমে […]

Home

GT vs MI Live Score, IPL 2025: হারলে বিদায়, জিতলে পঞ্জাব হার্ডল; এলিমিনেটর ম্যাচের লাইভ আপডেট – Bengali News | GT vs MI Live Score today IPL 2025 Playoff match scorecard Gujarat Titans vs Mumbai Indians Eliminator Match In Bengali

প্লে-অফ পর্ব শুরু হয়েছে গতকালই। মুল্লানপুরের নিউ চণ্ডীগঢ় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলের কেউই এখনও অবধি ট্রফি জিততে পারেনি। পঞ্জাব কিংসকে উড়িয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ৯ বছর পর ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে, পঞ্জাব কিংসের কাছে দ্বিতীয় সুযোগ থাকছে। আজ এলিমিনেটর ম্যাচ। মুখোমুখি […]

Home

Arshad Warsi: বিপাকে ‘সার্কিট’ আরশাদ, কী হল অভিনেতার? – Bengali News | Actor Arshad Warsi and Others in trouble for stock manipulation Through Youtube, know the full story

মুম্বই: তিনি পর্দার ‘সার্কিট’। তাঁকে পর্দায় দেখে হেসে গড়িয়ে পড়েন দর্শকরা। পর্দায় আবার ‘জলি এলএলবি’-ও তিনি। সেই আরশাদ ওয়ার্সি এবার বিপাকে পড়লেন। সাধনা ব্রডকাস্টের শেয়ার কেনার পরামর্শ দিয়ে একটি বিভ্রান্তিকর ইউটিউব ভিডিয়ো করার অভিযোগে ওয়ার্সি, তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি এবং আরও ৫৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিল সেবি। SEBI তাঁদের সকলকে ১ থেকে ৫ বছরের জন্য […]

Home

UPI Payment: ঘরে-বাইরে বিশ্বাস বাড়াচ্ছে UPI, এই ডিজিটাল পেমেন্ট নিয়ে RBI দিল সুখবর – Bengali News | UPI Share in Digital Payments Surges by 83%, Reveals RBI Data

নয়াদিল্লি: ঘরে-বাইরে পেমেন্টের পদ্ধতি একটাই। তা হল UPI। সম্প্রতি, নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে দেশের অন্যতম কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর সেই রিপোর্টেও UPI নিয়ে ভুরি ভুরি প্রশংসা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পরিসংখ্য়ান তুলে ধরা তারা জানিয়েছে, ২০২৫ অর্থবর্ষে মোট ডিজিটাল পেমেন্টের ৮৩ শতাংশই ইউপিআই পেমেন্ট। গত অর্থবর্ষে এই সংখ্য়াটা ছিল ৭৯ শতাংশ। পাশাপাশি, […]