GT vs MI Live Score, IPL 2025: হারলে বিদায়, জিতলে পঞ্জাব হার্ডল; এলিমিনেটর ম্যাচের লাইভ আপডেট – Bengali News | GT vs MI Live Score today IPL 2025 Playoff match scorecard Gujarat Titans vs Mumbai Indians Eliminator Match In Bengali
প্লে-অফ পর্ব শুরু হয়েছে গতকালই। মুল্লানপুরের নিউ চণ্ডীগঢ় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলের কেউই এখনও অবধি ট্রফি জিততে পারেনি। পঞ্জাব কিংসকে উড়িয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ৯ বছর পর ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে, পঞ্জাব কিংসের কাছে দ্বিতীয় সুযোগ থাকছে। আজ এলিমিনেটর ম্যাচ। মুখোমুখি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। হারলে বিদায়। অপেক্ষা করতে হবে আগামী মরসুমের। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচ জিতলে তবে ফাইনাল। আইপিএলে (IPL) আজ গুজরাট টাইটান্স (Gujarat Titans) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এলিমিনেটর ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।