কী বলছেন যাত্রীরা? Image Credit source: TV 9 Bangla হাওড়া: ভোগান্তির শেষ নয়। মঙ্গলবারের পর বুধবারও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। সূত্রের খবর, এদিন হাওড়া থেকে ৫টি দূরাপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। অগত্যা হাওড়া স্টেশনেই দিন কাটছে অসংখ্য যাত্রীর। পরিস্থিতির উপর নির্ভর করে বাতিল করা হতে পারে লোকালও। দক্ষিণ-পূর্ব শাখার নিত্যযাত্রীরা বলছেন, সকাল থেকে ট্রেন চললেও […]
মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে সাম্প্রদায়িক হিংসার তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট দিল কলকাতা হাইকোর্ট গঠিত ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রিপোর্টে হিংসার প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকী হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। গুজরাত দাঙ্গার সময় ঠিক যে অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর পুলিশের […]
ভুয়ো ছবি নিয়ে সরব হলেন বরাহনগরের পূর্বাদ্রি পোদ্দারImage Credit source: TV9 Bangla বরাহনগর: গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানিকে পুলিশ গ্রেফতার করার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বাম নেতা সৃজন ভট্টাচার্যর পাশে জ্যোতি মালহোত্রা। সোমবার সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল বেধে যায় রাজনৈতিক মহলে। যদিও […]
হাতিশালা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান। ৪০ কেজি গাঁজা-সহ চারজনকে গ্রেফতার করল পোলেরহাট থানার পুলিশ। বুধবার সকালে সূত্র মারফত খবর পেয়ে ভাঙরের হাতিশালায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পোলারহাট থানার পুলিশ। প্রত্যেকের বাড়ি কোচবিহারে। ধৃতদের […]
‘দ্য একেন: বেনারেস বিভীষিকা’ এই বছর এখন পর্যন্ত মুক্তি পাওয়া যাবতীয় ছবির মধ্যে সবচেয়ে বড় হিট। এই ছবির গায়ে ব্লকবাস্টার তকমা লাগানো সম্ভব। ছবিটা যে একেনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর জনপ্রিয়তার উপরেও দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ে সংশয় নেই। এত বড় হিট পাওয়ার পর কতটা খুশি একেনবাবু? TV9 বাংলাকে অনির্বাণ জানালেন, ”আমি সত্যিই খুব খুশি যে ছবিটা […]
ক্ষীরপাই: সাতসকালে পুকুর থেকে উদ্ধার বছর ৩৫ এর এক ব্যক্তির মৃতদেহ। তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডে। জলে ডুবে নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে […]
কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla কলকাতা: অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল। বুধবার একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবেন আরও চার দেশে। সেজন্য এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে তিনি রওনা দিলেন। অভিষেক যে […]
এবার কলকাতা পুরসভার কন্ট্রোল রুম দখলে নিল সাপ। সোমবার দুপুরে কন্ট্রোল রুমে সাপ দেখতে পান পুরসভার কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় পুরসভার অন্দরে। যদিও কর্মীরাই তৎপরতার সঙ্গে সাপটিকে বাক্স বন্দি করে ফেলেন। পরে বনবিভাগ এসে সাপ উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে গত এক বছরের মধ্যে চারবার সব দেখা গেল কলকাতা পুরসভায়। এই […]
কলকাতা: এবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন জানালেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের (জেএসএসএএম) শিক্ষক শিক্ষিকারা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেইল করলেন তাঁরা। সরকার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে কী ভাবছে, তা তাঁরা জানতে চান। সেজন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের […]