গৌরব চক্রবর্তী বহু বছর ধরে অভিনয় করছেন। তবে বাংলা বাণিজ্যিক ছবির মুখ নন তিনি। সেই কারণে জিত্, দেব বা অঙ্কুশ-বনি সেনগুপ্তর মতো ডান্স করতে দেখা যায় না তাঁকে। এদিকে অমিতাভ বচ্চনের অনুরাগী গৌরব, সে কথা অনেকেই জানেন। সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলেকে প্রধানত দেখা যায় অন্যধারার ছবিতে। ‘দ্য একেন: বেনারেস বিভীষিকা’ ছবিতে কাজ করেছেন গৌরব চক্রবর্তী। […]