মমতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, সরাতে গিয়ে মহিলা পুলিশদের সিঁদুর পরাল বিজেপি - 24 Ghanta Bangla News
Home

মমতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, সরাতে গিয়ে মহিলা পুলিশদের সিঁদুর পরাল বিজেপি

Spread the love

সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। আর সেই বিক্ষোভ সরাতে গিয়ে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা। এমনই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল হুগলির চুঁচুড়ায়। আজ শুক্রবার চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি। সেখানেই এমন ঘটনা ঘটে। পুলিশের দাবি জোর করে সিঁদুর পরানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: ‘বড়া বড়া বাত…, সিঁদুর বেচতে নেমেছেন, কালই ভোটের জন্য় তৈরি,’ চ্যালেঞ্জ মমতার

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করেন। সেখানে তিনি অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীর কৃতিত্ব তুলে ধরেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, ‘সিঁদুর বেচতে এসেছেন।’ এই মন্তব্যের প্রতিবাদে এদিন চুঁচুড়ায় বিক্ষোভ করেন বিজেপির মহিলা কর্মীরা। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী বিবাহিত মহিলাদের সিঁদুরের অপমান করেছেন। এরই প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তায় বসে পড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা। সেখানে রাস্তায় বসে থাকা বিজেপির মহিলা কর্মীদের টেনে সরাতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

জানা যায়, মহিলা পুলিশ কর্মীদের কপালে, গালে সিঁদুর লাগানো হয়। তা দেখে অন্য মহিলা পুলিশ কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের নিষেধ করেন। কেন কর্তব্যরত পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হল? তা নিয়ে শুরু হয় তুমুল বিতন্ডা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহিলা বিজেপি কর্মীরা। তবে জোর করে সিঁদুর পরানোর অভিযোগ অস্বীকার করে বিজেপি। তাদের দাবি, পুলিশ কর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। হুগলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার বিজেপি সম্পাদক অরুপা সামন্ত বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন। গতকাল আলিপুরদুয়ারে অপারেশন সিঁদুর নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। তবে এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী আগে তাঁর স্ত্রীকে সিঁদুর পরাক।’

বিজেপি নেত্রীর অভিযোগ, এরকম মন্তব্য করে মুখ্যমন্ত্রী সিঁদুরের অপমান করেছেন। তিনি বলেন, ‘সিঁদুর আমাদের অলঙ্কার। আমরা এভাবে সিঁদুরের অপমান মেনে নেব না।’ তিনি জানান, পুলিশ কর্মীরা স্বেচ্ছায় সিঁদুর পড়েছেন। কেউ তাঁদের জোর করেনি। বিক্ষোভকারী মহিলা বিজেপি কর্মী নিরূপা চক্রবর্তী বলেন, ‘সিঁদুর আমাদের অহংকার অস্তিত্ব। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিতা মহিলাদের সিঁদুর পরাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *