গড়িয়াহাটে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

গড়িয়াহাটে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ

Spread the love

গড়িয়াহাটে এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম নীল সেন (১৯)। বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই ছাত্রের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: কেন একের পর এক মৃত্যু? কারণ খতিয়ে দেখতে ১০ সদস্যের কমিটি গঠন করল IIT খড়্গপুর

জানা গিয়েছে, ওই ছাত্র গড়িয়াহাটের একডালিয়া প্লেসের বাসিন্দা। মঙ্গলবার রাতে শোয়ার ঘর থেকে নীলের দেহ উদ্ধার হয়। পারিবারিক সূত্র জানা গিয়েছে, দিনভর নিজের ঘরে ছিলেন নীল। পরে তাঁকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কোনও সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভাঙতেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন নীল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এর পিছনে কী কারণ রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নীলের বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এদিক, নীল স্নাতকে বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য কলেজে ভর্তি হয়েছিলেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, এদিন দুপুর থেকে খাওয়া বন্ধ করে দেন নীল। তারপর থেকেই নিজের ঘরে ছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও দরজা না খোলায় সন্দেহ হয় সদস্যদের। তখনই দরজা ভাঙতে নীলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। জানা যাচ্ছে, নীলের মানসিক সমস্যা ছিল। বেশ কয়েকবছর থেকেই তাঁর সমস্যা ছিল। এরজন্য তাঁর চিকিৎসা চলছিল। তারপরেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। পুলিশ মনে করছেন, মানসিক সমস্যার কারণে তরুণ আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে অন্য কোনও কারণ আছে কি না গড়িয়াহাট থানার পুলিশ তা খতিয়ে দেখছে। যদিও পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *