SSC Protest: মেট্রো থেকে নেমেই চাকরিহারাদের উঠতে হচ্ছে প্রিজন ভ্যানে! শিয়ালদহ ঢাকা 'পুলিশি চাদরে' - Bengali News | Police Detained Some SSC Protestors From Sealdah Before SSC Rally - 24 Ghanta Bangla News
Home

SSC Protest: মেট্রো থেকে নেমেই চাকরিহারাদের উঠতে হচ্ছে প্রিজন ভ্যানে! শিয়ালদহ ঢাকা ‘পুলিশি চাদরে’ – Bengali News | Police Detained Some SSC Protestors From Sealdah Before SSC Rally

Spread the love

চাকরিহারাদের আন্দোলনImage Credit source: নিজস্ব চিত্র

কলকাতা: শিয়ালদহের বাইরে ‘পা নয়’। শুক্রবার অর্ধনগ্ন মিছিলের জন্য চাকরিহারাদের জমায়েত শুরু হতেই কোমর বেঁধে নেমে পরে রাজ্য পুলিশও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকরিহারাদের মিছিল রুখতে নামানো হয়েছে বিরাট পুলিশের বাহিনী। রয়েছে জলকামান, লাঠি, ঢাল, কাঁদানে গ্য়াস।

এর আগেও চাকরিহারাদের মিছিল, আন্দোলনে পুলিশের বিরুদ্ধে উঠেছিল ‘বলপ্রয়োগের’ অভিযোগ। সাংবাদিক বৈঠক করে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষরাও সেই ‘হালকা বলপ্রয়োগের’ কথা স্বীকার করে নিয়েছিলেন। তারা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতেই ওই পন্থা।

শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত চাকরিহারাদের মিছিল শুরুর আগেই সেখানে মোতায়েন হল বিরাট সংখ্য়ক র‌্যাফ ও পুলিশ বাহিনী। জানা গিয়েছে, এদিন শিয়ালদহ স্টেশন চত্বরে মোতায়েন হয়েছে মোট ৮৪০ কনস্টেবল, ২৫ র‌্য়াফ বাহিনী, জলকামান, ৫ এসিপি, ১২ ইন্সপেক্টর, ৬০ জন এসআই। এছাড়াও রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। সব মিলিয়ে পুলিশে ছয়লাপ শিয়ালদহ চত্বর।

বেশিরভাগ চাকরিহারারাই আন্দোলনে যোগ দেওয়ার জন্য ব্যবহার করছেন মেট্রো পথ। বিকাশ ভবন থেকে সরাসরি ঢুকে পড়ছেন শিয়ালদহে। আর সেখানেই তাদের রুখে দিতে মেট্রো স্টেশনকে নিরাপত্তার চাদরে ঢেকেছে কলকাতা পুলিশ। এমনকি, জমায়েতের জন্য আসা কিছু কিছু আন্দোলনকারীদের আটকও করছেন তারা। ইতিমধ্য়ে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তবে এই ধরপাকড় সবার সঙ্গে চলছে না বলেও জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, সন্দেহভাজন অর্থাৎ যারা নবান্নে অভিযান চালানোর জন্য তোরজোড় করছেন তাদেরই আটক করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *