লুঙ্গি পরেছিলেন, তাই ঢুকতে বাধা, শহরে কী ঘটল জয়রাজের সঙ্গে? - Bengali News | Jayraj Bhattacharyya denied entry to theater for wearing lungi in the city - 24 Ghanta Bangla News
Home

লুঙ্গি পরেছিলেন, তাই ঢুকতে বাধা, শহরে কী ঘটল জয়রাজের সঙ্গে? – Bengali News | Jayraj Bhattacharyya denied entry to theater for wearing lungi in the city

Spread the love

রবিবার শহরে একটা নাটকের শো ছিল। জি ডি বিড়লা সভাঘরে এই শো ছিল সন্ধেবেলা। তবে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ঢুকতে পারেননি অভিনেতা, পরিচালক, নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য। এমন ঘটনা ঘটার পর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জয়রাজ লিখেছেন, লুঙ্গি পরেছিলেন, তাই ঢুকতে বাধা, শহরে কী ঘটল জয়রাজের সঙ্গে? ”জি ডি বিড়লা সভাঘরে আজ ‘মার্ক্স ইন কলকাতা’-র শো আছে ৷ বৈধ টিকিট থাকার সত্ত্বেও আমি এইমাত্র অডিটোরিয়ামে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম, কারণ লুঙ্গি পরেছিলাম। দ্বাররক্ষক স্পষ্ট জানালেন- ❝লুঙ্গি নট অ্যালাউড❞। কী আর করা যায়, লুঙ্গি গুটিয়ে মানে মানে ভদ্রলোকের জায়গা থেকে কেটে পড়লাম!”

জয়রাজ এমন ঘটনা শেয়ার করার পর বিষয়টি নেটিজেনদের নজরে আসে। অনেকেই প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়াতে এমন কাণ্ড ঘটার কারণে। এরপর নাট্যোত্‍সবের সঙ্গে যুক্ত সংস্থার তরফে বিষয়টা নিয়ে হলের সঙ্গে কথা বলা হয়। যেহেতু স্বপ্নসন্ধানীর নাটক ছিল, তাই ঋদ্ধি সেন বিষয়টার সমাধান করার চেষ্টা করেন। এরপর জয়রাজ ফেসবুকেই লেখেন, ”এইমাত্র ঋদ্ধি সেন ফোন করলো। আমি এই কথাটা স্পষ্ট করে জানানো কর্তব্য মনে করছি, এই যে সমস্যা, এটার দায় তো কোনওভাবেই স্বপ্নসন্ধানীর নয়। তাঁরা সামান্যতম বিড়ম্বনা অস্বস্তির মধ্যে পড়ুক আমি চাই না, আমার ধারণা এটা কোনও সুস্থ মানুষই চাইবে না। এই সমস্যা হল কর্তৃপক্ষের। এমনকী ওই দ্বাররক্ষকেরও নয়। তাঁর উপরমহল ওঁকে নির্দেশ না দিলে, তিনি নিজের বিবেচনায় তো হঠাৎ এমন কাণ্ড ঘটাবেন না!”

এই ঘটনার পর সংস্কৃতি সাগরের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে এক বিবৃতিতে। জানানো হয়েছে, জি ডি বিড়লা সভাঘরে ঢোকার কোনও নির্দিষ্ট ড্রেসকোড নেই। তাই জয়রাজের ঘটনাটি দরজায় ঢোকার সময়ে ভুল বিচারের কারণে ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *