জল নেই করাচির বিমানবন্দরের শৌচালয়ে! পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই প্রশাসনকে ধুয়ে দিলেন অভিনেত্রী – Bengali News | Mahira khans co star hina bayat slams pakistans poor service in fiery rant
পাকিস্তান জুড়ে জলের অভাব। আর এরই মাঝে করাচির বিমানবন্দরের বেহার দশা ফাঁস করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হিনা বয়াত। সোশাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে পাক প্রশাসনকে ধুয়ে দিলেন অভিনেত্রী হিনা।
তা ঠিক কী ঘটেছে?
অভিনেত্রী হিনা ভিডিওতে জানিয়েছেন, আমি এখন বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছি। আজকের দিনটা পাকিস্তানের সাফল্য উদযাপনের দিন। আর বিমানবন্দরের শৌচালয়ে জল নেই। মানুষ মারাত্মক সমস্যায় রয়েছে। বাচ্চারা, মহিলারা সবাই সমস্যায় পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানোর পরেই কেউ কিচ্ছু করছে না। আজব অবস্থা।
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারত। আর তারপর থেকেই তীব্র জল সমস্যা পাকিস্তান জুড়ে।