Teachers Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধা, আটক চাকরিহারা শিক্ষিকারা - Bengali News | Sacked Female Teachers Went to Meet with CM Mamata Banerjee, Police Detained them - 24 Ghanta Bangla News
Home

Teachers Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধা, আটক চাকরিহারা শিক্ষিকারা – Bengali News | Sacked Female Teachers Went to Meet with CM Mamata Banerjee, Police Detained them

Spread the love

আটক শিক্ষিকারা।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে চাকরিহারা শিক্ষিকারা। পুলিশের সঙ্গে কার্যত বচসা বেঁধে যায় শিক্ষিকাদের। চাকরিহারাদের আটক করেছে পুলিশ।

বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান এবং পরীক্ষা নিয়ে আলোচনা করতে চান। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার নির্দিষ্ট কোনও সময় ধার্য করা ছিল না।

চাকরিহারা শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছতেই পুলিশ তাদের বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় শিক্ষিকাদের। তাদের পুলিশ আটক করে গাড়িতে তোলে। তবে শিক্ষিকাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *