PBKS vs RCB Live Score, IPL 2025: আইপিএলের প্রথম কোয়ালিফায়ার, পড়ুন বাংলায় লাইভ আপডেট – Bengali News | PBKS vs RCB Live Score today IPL 2025 Playoff match scorecard Punjab Kings vs Royal Challengers Bengaluru First Qualifier Match In Bengali
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণের লিগ পর্ব শেষে এবার প্লে-অফ। আজ মুল্লানপুরের নিউ চণ্ডীগঢ় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার। মুখোমুখি লিগ পর্বে পয়েন্ট টেবলে প্রথম দুইয়ে থাকা পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলের কেউই এখনও অবধি ট্রফি জিততে পারেনি। এ বারের আইপিএলে দুর্দান্ত ছন্দ। ধারাবাহিক ভালো পারফর্ম করে প্লে-অফেও উঠেছে। কিন্তু ট্রফির সঙ্গে দূরত্ব কমাতে এখনও কঠিন পথ বাকি। আজ প্রথম কোয়ালিফায়ারে যে জিতবে, সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। হারলে দ্বিতীয় সুযোগের অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে। প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করতে মরিয়া শ্রেয়স আইয়ার, বিরাট কোহলিরা। আইপিএলে (IPL) আজ পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথম কোয়ালিফায়ার ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।