IPL 2025 GT vs MI Live Streaming: শুভমন গিল বনাম হার্দিক পান্ডিয়া! এলিমিনেটর ম্যাচের যাবতীয় তথ্য রইল – Bengali News | IPL 2025 GT vs MI live streaming when and where to watch Gujarat Titans vs Mumbai Indians Eliminator in Bengali 30th May
লিগ পর্ব শেষ। এ বার প্লে-অফ। আজ প্রথম কোয়ালিফায়ার। এই ম্যাচকে নকআউট বলা যায় না। তবে কাল এলিমিনেটর ম্যাচ। অবশ্যই নকআউট। হারলে পুরোপুরি বিদায়। জিতলেও আরও একটা হার্ডল পেরোতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) এ মরসুমে এলিমিনেটর ম্যাচে কাল মুখোমুখি হতে চলেছে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন। গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচে যে জিতবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। হারলে অপেক্ষা আরও একটা বছরের। ফলে নকআউট ম্যাচ বলতেই হয়। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন GT vs MI আইপিএলের ১৮তম সংস্করণের এলিমিনেটর ম্যাচ।
আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচটি কবে হবে?
আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচটি (৩০ মে) আগামিকাল, শুক্রবার হবে।
আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচ হবে মুল্লানপুরের নিউ চণ্ডীগঢ় স্টেডিয়ামে। যা পঞ্জাব কিংসের অন্যতম হোমগ্রাউন্ড।
আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে টস হবে সন্ধে ৭ টায়।
কোথায় দেখা যাবে আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচের টেলিকাস্ট ও লাইভ স্ট্রিমিং?
আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচটির লাইভ ব্রডকাস্ট (Live streaming) টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওহটস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও বাংলায় ম্যাচের লাইভ আপডেট পাবেন TV9 Bangla-র লাইভ ব্লগে।