Gram Panchayat Recruitment: উচ্চমাধ্যমিক পাশে উত্তর ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, মাসিক বেতন ১২,০০০ টাকা - 24 Ghanta Bangla News
চাকরির-খবর

Gram Panchayat Recruitment: উচ্চমাধ্যমিক পাশে উত্তর ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, মাসিক বেতন ১২,০০০ টাকা

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় বসবাসকারী চাকরিপ্রার্থীদের জন্য প্রকাশিত হলো দুর্দান্ত সুখবর! অনেকদিন ধরে সরকারি চাকরির প্রচেষ্টা চালাচ্ছিলেন, এমন চাকরিপ্রার্থীরা এবার সরাসরি নিজেদের এলাকার মধ্যেই সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই এখানে কর্মী নিয়োগ করা হবে। এর পাশাপাশি মিলবে ১২,০০০ টাকার নগদ বেতন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে পদের নাম, আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজ সরল ভাষায় বুঝে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি সেরে ফেলুন।পদের নাম- গ্রাম রোজগার সহায়ক।

মাসিক বেতন- উত্তর ২৪ পরগনা জেলার গইঘাটা ব্লকের গ্রাম রোজগার সহায়ক পদে নিযুক্ত কর্মী প্রতি মাসে ১২,০০০/- টাকা বেতন পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে হাতে-কলমে পূরণ করে নিতে হবে। এরপর আবেদন পত্রটির প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। প্রতিটি চাকরিপ্রার্থীকে ০৯/০৬/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এরপর কোন পরিস্থিতিতেই চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *