মেয়েকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মেয়েকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ, বাংলার মুখ

Spread the love

ঋণে জর্জরিত হয়ে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগরের কলুপুকুর এলাকায়। বুধবার গভীর রাতে পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, গৃহকর্তা বাবলু ঘোষ সাট্টার প্যাড লিখতেন।

কলুপুকুর গড়েরধার এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাতে বাবলু ঘোষেদের (৬২) বাড়ি থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে কয়েকজন সেখানে যান। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাবলু ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ (৪৬) ও মেয়ে পৌষালি ঘোষ (১৩)। এর পর ঘর থেকে বাবলু ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা ও মেয়ের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। এর পর পুলিশে খবর দেন স্থানীয়রা। গভীর রাতে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকবছর আগে একটি কারখানায় কাজ করতেন বাবলু। বয়স বেড়ে যাওয়ায় সেখান থেকে কাজ চলে যায় তাঁর। এর পর এলাকায় টোটো চালাতেন তিনি। এর পর সাট্টার কারবারে যুক্ত হয়ে পড়েন। এর জেরে বড় অংকের ঋণ হয়ে যায় তাঁর। সেই ঋণের চাপেই তিনি স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।

দেহ উদ্ধার করে বাবলু ঘোষের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তাদের কাছ থেকে এই পদক্ষেপের কারণ জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *