ভুলেও বাড়ির এই দিকে রাখবেন না ডাস্টবিন, বাড়বে মানসিক অশান্তি - Bengali News | Do not keep dustbin this side in your room know all details - 24 Ghanta Bangla News
Home

ভুলেও বাড়ির এই দিকে রাখবেন না ডাস্টবিন, বাড়বে মানসিক অশান্তি – Bengali News | Do not keep dustbin this side in your room know all details

Spread the love

প্রতিটি বাড়িতেই ঘরের নোংরা একজায়গায় ফেলার জন্য ডাস্টবিনও রাখা থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি ঘরে থাকা প্রতিটা জিনিসের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের যে কোনও জিনিস সঠিক দিকে না রাখা হলে তা থেকে সমস্যা তৈরি হতে পারে। এমনকি ডাস্টবিন রাখারও একটি সঠিক ও নির্দিষ্ট দিক রয়েছে। সাধারণত, বেডরুম ছাড়া বাড়ির যেখানে-সেখানে, সুবিধামত ডাস্টবিন রাখা হয়। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, ডাস্টবিন সঠিক দিকে না রাখলে তা পরিবারের জন্যে অশুভ হতে পারে। পাশাপাশি ঘরের মধ্যে নেগেটিভ শক্তিরও প্রভাব পরে। তাই বাড়িতে কোন দিকে ডাস্টবিন রাখবেন, তা জানা জরুরি।

বাস্তুশাস্ত্র অনুসারে ডাস্টবিন সবসময় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত। এছাড়া উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিনও রাখা যেতে পারে। শাস্ত্র মতে ডাস্টবিন কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। কারণ এই দিক দেবতাকে উৎসর্গ করা হয়। তাই এদিকে ডাস্টবিন রাখলে বাড়ির সদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন, ডাস্টবিন দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত নয়। কারণ এদিকে ডাস্টবিন রাখলে আর্থিক সমস্যা হতে পারে বলে মনে করা হয়। এছাড়া সঞ্চিত পুঁজির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের পূর্ব ও উত্তর দিকে ডাস্টবিন রাখা উচিত নয়।তাতে যে কোনও কাজের উন্নতিতে বাধা সৃষ্টি হয়। পরিবারের সদস্যরাও অলস হতে শুরু করে। কোনও কাজ করতে ভালো লাগছে না।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *