'বাংলায় হচ্ছে চিৎকার, আর চাই না নির্মম সরকার', ভোটের আগে ৫ সংকট দেখালেন মোদী! - 24 Ghanta Bangla News
Home

‘বাংলায় হচ্ছে চিৎকার, আর চাই না নির্মম সরকার’, ভোটের আগে ৫ সংকট দেখালেন মোদী!

Spread the love

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নয়া সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের জনসভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতার সুর তুঙ্গে তুলে মোদী অভিযোগ করলেন, আদালত ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে আর কোনও উপায় নেই। প্রতিটি বিষয়ে আদালতকে হস্তক্ষেপকে করতে হচ্ছে। এভাবে কোনও সরকার চলতে পারে না। সেই পরিস্থিতিতে আগামী বছর তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়ে মোদী স্লোগান বেঁধে দেন, ‘পুরো বাংলা বলছে, বাংলায় হচ্ছে চিৎকার, আর চাই না নির্মম সরকার।’

আর তৃণমূল সরকার কতটা ‘নির্মম’, সেটা বোঝাতে একাধিক উদাহরণও দেন মোদী। কোন পাঁচটি সংকটের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, তাও জানান। মোদী বলেন, ‘প্রথম সংকট হল, সমাজে ছড়ানো হিংসা এবং অরাজকতা। দ্বিতীয় সংকট হল, মা ও বোনেদের সুরক্ষাহীনতা এবং তাঁদের উপরে ঘটে যাওয়া জঘন্য অপরাধ। তৃতীয় সংকট হল, যুবক-যুবতীদের মধ্যে চেপে বসা হতাশা এবং বেকারত্ব। চতুর্থ সংকট হল, দুর্নীতির দাপট এবং সরকারের উপর থেকে উঠে যাওয়া বিশ্বাস। পঞ্চম সংকট হল, গরিবের অধিকার ছিনিয়ে নেওয়া শাসক দলের স্বার্থান্বেষী রাজনীতি।’

সেই পরিস্থিতিতে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে বাংলার মসনদে বসানোর আহ্বান জানান মোদী। কোমর বেঁধে বিজেপি নেতাদের ভোটের ময়দানে নামার নির্দেশ দেন। তিনি বলেন, ‘সততার সঙ্গে সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র মেনে বাংলার উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি সরকার। এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যুবপ্রজন্ম এবং আপনাদের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের সবাইকে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।’

(বিস্তারিত পরে আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *