Narendra Modi: বৃহস্পতিতে আলিপুরদুয়ারে মোদী, দেখা করতে পারেন চাকরিহারারা – Bengali News | Teachers those who loose their job they may meet with narendra modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI
আলিপুরদুয়ার: চাকরি নিয়ে দোটানা। তার মধ্যেই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে চান শিক্ষকরা। বর্তমানে আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। এর আগে ২৩শে মে মনোজ টিজ্ঞার সঙ্গে দেখা করেন চাকরিহারাদের একটি প্রতিনিধি দল।
এক চাকরিহারা যোগ্য শিক্ষক বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিছু যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই সৎ মানুষগুলি তো তাঁরই দেশের মানুষ,তাঁর যতটা সম্ভব তিনি যেন হস্তক্ষেপ করেন। এটাই আমাদের অনুরোধ। আমরা আমাদের দাবি সকলের কাছে রাখছি। সেই ভাবেই দেশের প্রধান হিসাবে আমরা চাইছি উনি যেন হস্তক্ষেপ করেন।” অপরদিকে বিধায়ক মনোজ টিজ্ঞা বলেন, “যোগ্যদের চাকরি গিয়েছে আমরা জানি। সরকার যেভাবে নির্যাতন করছে সেইটাও জানি। চাকরিহারারা লিখিত জানিয়েছেন যাতে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। আমরা চেষ্টা করছি।”
আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “চাকরিহারাদের যাঁরা এই সব পরামর্শ দিচ্ছেন তাঁরা সর্বনাশ বাড়াচ্ছেন। মোদী কেন কারও ক্ষমতা নেই সুপ্রিম রায় পাল্টে দেওয়ার। এই চাকরিহারাদের আসল দাবি হওয়া এখন উচিৎ যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন,মমতাকে চাপ দিয়ে তাঁদের নামের লিস্ট বের করে আনা।”
