Mock Drill: বৃহস্পতিবার আবার হবে মক ড্রিল, কোন কোন রাজ্যে জানুন - Bengali News | Mock Drill to happen in Neighboring States of Pakistan Border Tomorrow, Which States will go under Security Drill - 24 Ghanta Bangla News
Home

Mock Drill: বৃহস্পতিবার আবার হবে মক ড্রিল, কোন কোন রাজ্যে জানুন – Bengali News | Mock Drill to happen in Neighboring States of Pakistan Border Tomorrow, Which States will go under Security Drill

নয়া দিল্লি: দিন কয়েক আগেই ভারত-পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ দেখেছে দেশের জনগণ। সীমান্তে মুহূর্মুহূ গুলি চলেছে। ড্রোন, মিসাইল দিয়েও হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রতিটা হামলাই প্রতিহত করেছে ভারত। তবে সীমান্তে বিপদ এখনও কমেনি। কেন্দ্রের তরফে এল বড় আপডেট। আবার হতে চলেছে মক ড্রিল।

জানা গিয়েছে, ফের একবার মক ড্রিল হতে চলেছে। পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় মক ড্রিল হবে। তালিকায় রয়েছে গুজরাট, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। এই সব রাজ্যগুলিতে মক ড্রিল হবে। এই সময় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান সংঘাত শুরুর পরই দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সঙ্কটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন, তাই-ই শেখানো হয়েছিল।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *