জিয়াগঞ্জে কী করছেন অরিজিৎ, ভিডিয়ো ফ্রেমবন্দি হতেই মেজাজ হারালেন গায়ক - Bengali News | Arijit singh gets angry video goes viral know all details - 24 Ghanta Bangla News
Home

জিয়াগঞ্জে কী করছেন অরিজিৎ, ভিডিয়ো ফ্রেমবন্দি হতেই মেজাজ হারালেন গায়ক – Bengali News | Arijit singh gets angry video goes viral know all details

Spread the love

অরিজিৎ সিং। গত একদশক ধরেই তিনি খবরের শিরোনামে। যদিও কাজের বাইরে খুব একটা কোনও বিষয় নিয়ে মুখ খুলতে পছন্দ করেন না অরিজিৎ সিং। ফলে তাঁর ব্যক্তিজীবন নিয়ে অনেকের মনেই কৌতূহল বর্তমান। তবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন তিনি। কখনও গড়েছেন কমিটি, কখনও ধরেছেন গান। নারী নিরাপত্তা নিয়ে মাঝে মধ্যেই করেছেন বৈঠক। সোশ্যাল মিডিয়ায় যা পরতে-পরতে ভাইরাল। সাধারণত অরিজিৎকে কোনও বিষয় মুখ খুলতে দেখা যায় না। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলও অধিকাংশের নাগালে থাকে না। যদিও সোশ্যাল মিডিয়ার দাপটে অনেক কিছুই চোখ এড়ায় না। ফলে জিয়াগঞ্জে তাঁর বাজার করার ভিডিয়ো হোক কিংবা স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার ছবি, মুহূর্তে জায়গা করে নেয় নেটপাড়ায়। এবার তেমনই এক ভিডিয়ো ভাইরাল।

কী করতে দেখা গেল গায়ককে, যে তিনি মুহূর্তে রেগে গেলেন? জিয়াগ়ঞ্জে তিনি পা রাখলে একেবারে মাটির মানুষ। নিজের মতো করে জীবন যাপন করেন তিনি। লাইমলাইট স্টারডার্ম থেকে অনেকটা দূরে। সাধারণের সঙ্গে মিশে থাকেন অরিজিৎ। তাই কোনও একবিষয়ই আর নজরের বাইরে থাকে না। জিয়াগঞ্জের এক মাঠে তাঁকে ক্রিকেট খেলতে দেখা গেল। সেই মুহূর্তে একজন ফ্রেমবন্দি করছিলেন মাঠের বাইরে থেকে। তা নজরে পড়তেই বিরক্তি প্রকাশ করলেন গায়ক। রীতিমত তেড়ে এলেন তিনি।

তবে এই প্রথম নয়, বরাবরই তিনি ক্যামেরা খুলে তাঁর ছবি-ভিডিয়ো তোলা পছন্দ করেন না। বরাবরই তিনি এই কাজের প্রতিবাদ করে এসেছেন। তাই এবারও একই মেজাজে দেখা গেল গায়ককে। যদিও সেই মুহূর্তের ভিডিয়োও ভাইরাল নেটপাড়ায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *