Malda: জানতই না দল, বাংলাদেশি লাভলির সঙ্গে দূরত্ব বাড়াল তৃণমূল! - Bengali News | Malda The party didn't know, Trinamool increased its distance with Bangladeshi Lovely Khatun! - 24 Ghanta Bangla News
Home

Malda: জানতই না দল, বাংলাদেশি লাভলির সঙ্গে দূরত্ব বাড়াল তৃণমূল! – Bengali News | Malda The party didn’t know, Trinamool increased its distance with Bangladeshi Lovely Khatun!

Spread the love

লাভলি খাতুনের থেকে দূরত্ব বাড়াল দল: সাবিনা ইয়াসমিনImage Credit source: TV9 Bangla

মালদহ: দলেরই প্রাক্তন প্রধান বাংলাদেশি! এবার মালদহের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান  লাভলি খাতুনের সঙ্গে দূরত্ব বাড়াল তৃণমূল! সাবিনাকে নিয়ে মুখ খুললেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “দলের সঙ্গে বেইমানি করেছেন লাভলি। তিনি বাংলাদেশি নাগরিক তা জানতই না তৃণমূল। যদি আইনি ভাবে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে হয় তবে তাই তাই করা হোক।”

লাভলি খাতুনের পাশে যে তৃণমূল থাওকবে না তাও স্পষ্ট করে দেওয়া হল। অন্যদিকে লাভলী খাতুনের গ্রেফতার ও বাংলাদেশে পুশব্যাকের দাবিতে এবার সোচ্চার সিপি আইএম। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি আদালতের দ্বারস্থ হতে চলেছে তাঁরাও।

সিপিআইএম-এর দাবি, অসংখ্য অনুপ্রবেশলারী মালদহ জেলায় ঢুকে মালদার জন বিন্যাদ বদলে ফেলছে।

প্রসঙ্গত, মালদহের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন লাভলি খাতুন। তখনই সেই গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য, তৃণমূলের এক নেত্রী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। তাঁরাই প্রথম অভিযোগ করেছিলেন, অবৈধভাবে লাভলি বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাঁর মূল নাম নাসিয়া শেখ। তিনি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। এপারে ঢুকে ভুয়ো নথি তৈরি করেছিলেন। আর সেই নথি দিয়ে এদেশে ভোটার কার্ডই কেবল না, নির্বাচনেও দাঁড়িয়ে গিয়েছিলেন। সেক্ষেত্রে এদেশে ভুয়ো পিতৃপরিচয়ও দিয়েছিলেন তিনি।

দক্ষিণ মালদহের বিজেপির সাধারণ সম্পাদক তথা আইনজীবী অম্লান ভাদুড়ির বক্তব্য, “আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন জানাব, লাভলি খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করা উচিত। প্রশাসন ব্যবস্থা না নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে জানাতে বাধ্য হব।”

যদিও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর বক্তব্য, “এটা একটা বিচারাধীন বিষয়। আদালত যা রায় দেবে, সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *