'পরীক্ষায় বসতে চাইছি না,' ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা - 24 Ghanta Bangla News
Home

‘পরীক্ষায় বসতে চাইছি না,’ ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা

Spread the love

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বোধহয় একেই বলে।চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জন শিক্ষক শিক্ষিকার। তাঁদের অনেকেরই দাবি দুর্নীতি করেছে শাসকদলের লোকজন। আর সেই দুর্নীতির দায় এসে পড়েছে আমাদের উপর। আগামী দিনে কী করবেন তা ভেবে কূলকিনারা করতে পারছেন না তাঁরা। এদিকে ইতিমধ্যেই রাজ্য সরকার ও শাসকদলের লোকজন ‘যোগ্য’ শিক্ষকদের স্কুলে ফেরার জন্য় বলেছেন। কিন্তু তাতেও ভরসা পাচ্ছেন না চাকরিহারা শিক্ষকরা।

এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। এদিকে পরীক্ষা দিতেও নারাজ তাঁরা। তাঁরা একেবারেই পরীক্ষা দিতে চাইছেন না সিংহভাগ চাকরিহারা। তবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্য়েই রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। কিন্তু সেখানেও নানা ক্ষেত্রে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, এদিকে পরীক্ষার নোটিফিকেশন হতে পারে বলে রটতে শুরু করেছে। এনিয়ে এবার রাজ্য় সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখা চাইছেন তাঁরা। চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, নোটিফিকেশন নিয়ে আমরা ব্যাখা চাইছি। এছাড়াও নানা বিষয় রয়েছে। সেগুলি নিয়েও আমরা জানতে চাইছি। ব্রাত্য বসুর সঙ্গে আমরা কথা বলতে চাইছি। সেই সঙ্গেই তাঁরা জানিয়েছেন, শিক্ষা সচিবের সঙ্গে আলোচনার পরেও কিছু উত্তর আমরা পেয়েছি। কিন্তু অনেক কিছুর উত্তর আমরা পাইনি। সেক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের মধ্য়ে রয়েছি। টেনশনমুক্ত হতে পারছি না। বলছেন চাকরিহারা শিক্ষকরা।

সব মিলিয়ে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে চাকরিহারা শিক্ষকদের। কীভাবে এই পরিস্থিতি থেকে তাঁরা কিছুটা হলেও রেহাই পাবেন সেটা কিছুতেই বুঝতে পারছেন না। আচমকাই সব কিছু যেন ওলটপালট হয়ে গিয়েছে। একের পর এক পরিবার চরম দুশ্চিন্তার মধ্য়ে দিন কাটাচ্ছেন।

এসবের মধ্য়েই মঙ্গলবার বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক করবেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্ন থেকে মমতা কী ঘোষণা করতে পারেন সেদিকে তাকিয়ে আছে বিভিন্ন মহল। তিনি চাকরিহারা শিক্ষকদের জন্য় কী ঘোষণা করতে পারেন তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, ‘চাকরিহারা শিক্ষক ভাইবোনেদের জন্য় আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। নজর রাখুন আমার ফেসবুক পেজে।’ লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের কথা লিখেছেন। তবে কি এবার পরীক্ষার ঘোষণা করতে পারেন তিনি?

তবে চাকরিহারারা জানিয়েছেন, মুখ্য়মন্ত্রী কথা বলবেন। এটা অত্যন্ত আশার কথা।

তিনি ভালো কিছু বলবেন সেই আশায় রয়েছেন চাকরিহারা শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *