Bratya Basu: 'কেন আলোচনা চাইছেন, সেটারই উল্লেখ নেই', চাকরিহারাদের চিঠি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী - Bengali News | Bratya basu 'There is no mention of why they are seeking discussion', says Bratya on the letter from the Sacked teacher - 24 Ghanta Bangla News
Home

Bratya Basu: ‘কেন আলোচনা চাইছেন, সেটারই উল্লেখ নেই’, চাকরিহারাদের চিঠি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী – Bengali News | Bratya basu ‘There is no mention of why they are seeking discussion’, says Bratya on the letter from the Sacked teacher

Spread the love

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুImage Credit source: TV9 Bangla

কলকাতা: এখনও আন্দোলনে চাকরিহারারা। ইতিমধ্যেই আলোচনায় বসার জন্য় সরকারকে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছেন চাকরিহারারা। রবিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে সাত দফা দাবি সম্বলিত একটি চিঠি জমা করেছেন চাকরিহারাদের পাঁচ প্রতিনিধি। সে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, “চিঠি পেয়েছি। কিন্তু কেন তারা বসতে চান তার উল্লেখ নেই। আমাদের দফতর থেকে কেউ যোগাযোগ করবেন ওঁদের সঙ্গে। সঠিক ফরম‍্যাটে চিঠি চাইব।

সঙ্গে তিনি এও আরও একবার উল্লেখ করেছেন, “চাকরিহারাদের ৩ টে পক্ষ হয়েছে। ৩ জনের প্রতিই আমরা সহানুভূতিশীল। বারবার ওদের মাথায় নেতিবাচক ভাবনা ঢোকানো হচ্ছে। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব।”

চাকরিহারাদের তরফে প্রতিনিধি চিন্ময় মণ্ডল বলেন, “আমাদের সরকারের কাছে দাবি, আলোচনায় বসুক। আমরা চিঠি দিয়ে সেকথা জানিয়েছি। যোগ্যদের পরীক্ষা না নিয়ে কীভাবে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা যায়, সেটাই সরকারকে ভাবতে হবে।”  আগামিকাল অর্থাৎ সোমবার পর্যন্ত দেখা করার জন্য রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা।

ইতিমধ্যেই আদালত চাকরিহারাদের নির্দেশ দিয়েছে, তাঁরা আন্দোলন চালিয়ে যেতে পারেন। তবে তাঁদের সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের সামনে বসতে বলেছে আদালত। সেই মোতাবেক প্রস্তুতও শুরু হয়ে গিয়েছে। চলছে মঞ্চ বাঁধার কাজ। তবে চাকরিহারারা এটাও স্পষ্ট করেছেন, চিন্ময় মণ্ডল বললেন, প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থাপনা করুক। যদি মনে হয়, ওখানে থেকে আন্দোলনটা পরিচালনা করা সম্ভব, তাহলে অবশ্যই যাবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *