৪ ট্রিলিয়নের অর্থনীতি, জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হল ভারত - Bengali News | India Overtakes Japan to become World's Fourth Biggest Economy, Says Niti Aayog CEO - 24 Ghanta Bangla News
Home

৪ ট্রিলিয়নের অর্থনীতি, জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হল ভারত – Bengali News | India Overtakes Japan to become World’s Fourth Biggest Economy, Says Niti Aayog CEO

Spread the love

নয়া দিল্লি: ঘোড়ার থেকেও বেশি স্পিডে ছুটছে ভারতের অর্থনীতি। জাপানকে টপকিয়ে ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। শনিবার এই সুখবর শোনালেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম।

নীতি আয়োগের দশম গভার্নিং কাউন্সিলের বৈঠকের পর সুব্রহ্মণ্যম জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক রয়েছে। তিনি বলেন, “বর্তমানে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এখন আমাদের।”

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও জানান, অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত। “এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পি পথেই চলি, তবে আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।”

সম্প্রতিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলকে ভারতে আইফোন তৈরি না করে আমেরিকাতেই তৈরি করতে বলেছেন। তাঁর শর্ত না মানলে অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। এই নিয়ে ভারতের কী মতামত, এই প্রশ্নের উত্তরে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, “ট্যারিফ কী হবে, তা অনিশ্চিত। বর্তমান পরিস্থিতি বিচার করলে আমাদের এখানে আইফোন তৈরি করা সস্তা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *