Muhammad Yunus: ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক উপদেষ্টাদের সঙ্গে, কী সিদ্ধান্ত নিলেন ইউনূস? - Bengali News | Muhammad Yunus Held Meeting with Advisors, What Decision did he Take? - 24 Ghanta Bangla News
Home

Muhammad Yunus: ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক উপদেষ্টাদের সঙ্গে, কী সিদ্ধান্ত নিলেন ইউনূস? – Bengali News | Muhammad Yunus Held Meeting with Advisors, What Decision did he Take?

Spread the love

ঢাকা: বাংলাদেশের গদি ছাড়ছেন ইউনূস? জল্পনা তুঙ্গে। উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে মহম্মদ ইউনূস বলেছিলেন যে তিনি এভাবে কাজ করতে পারবেন না, প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি ইস্তফা দিতে চান। তারপর থেকেই শোরগোল। রক্তচাপ বাড়িয়ে আজ ফের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন মহম্মদ ইউনূস। কী হল সেই বৈঠকে?

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা মহম্মদ ইউনূসের সঙ্গে রুদ্ধদ্বার আলাদা একটি বৈঠক করেন।  বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।”

তবে এখনও ইউনূসের গদি নিয়ে টানাপোড়েন শেষ হয়নি। আজ সন্ধ্যায় মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপি ও জামাতের প্রতিনিধিরাও। তারপর মহম্মদ ইউনূস সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি প্রধান উপদেষ্টা পদে থাকবেন কি না।

প্রসঙ্গত, বিএনপি, জামাত সহ একাধিক দল মহম্মদ ইউনূসের উপরে চাপ তৈরি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য। সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ-জামানও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর কথা বলেন। এর পরদিনই অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস আক্ষেপ প্রকাশ করে ইস্তফা দেওয়ার কথা বলেন।

সূত্রের খবর, ইউনূসের ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের পর থেকেই বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। গতকাল রাতে বিএনপি সহ একাধিক দল বৈঠক করেছে। বিএনপি জানিয়েছে, তারা চান না ইউনূস ইস্তফা দিক। তবে দ্রুত নির্বাচনের পক্ষে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *