Sajal Ghosh: ‘অকারণে’ বিজেপি নেতাকে আটক, সজলের নেতৃত্বে বড়বাজার থানা ঘেরাও – Bengali News | Sajal ghosh BJP leader detained for ‘unreason’, Sajal leads siege at Burrabazar police station
বড়বাজার থানার বাইরে সজল ঘোষ Image Credit source: TV9 Bangla
কলকাতা: মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়া হয়েছে। এই অভিযোগে উত্তর কলকাতার জেলা সম্পাদক কুশল পাণ্ডেকে আটক করেছে পুলিশ। আর তার প্রতিবাদে থানার বাইরে বিপুল সংখ্যক বিজেপি সমর্থকের। নেতৃত্বে বিজেপি নেতা সজল ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে বড়বাজার থানার বাইরে উত্তেজনা তৈরি হয়েছে।
পাল্টা বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, শুক্রবার বিকালে এলাকাতেই আক্রান্ত হন কুশল পাণ্ডে। তাঁর ওপর তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। সেই অভিযোগই বড়বাজার থানায় করতে আসেন কুশল পাণ্ডে। অভিযোগ, পুলিশ পাল্টা কুশলকেই থানায় পাঁচ ঘণ্টা বসিয়ে রাখে। ধীরে ধীরে থানার বাইরে জমতে থাকে বিজেপি সমর্থকদের ভিড়।
পরে খবর পেয়ে বড়বাজার থানায় চলে আসেন বিজেপি নেতা সজল ঘোষ ও নেত্রী মীনা দেবী। সজল বলেন, “কুশলদের একটা অ্যাক্টিভ রোল ছিল চাকরিহারা শিক্ষকদের প্রতি। তাঁরা চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন। আসল রাগ সেখানেই। বাংলায় যাঁরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাঁদেরকে হয়রানি করা হচ্ছে। যে আক্রান্ত, যে নিজেই অভিযোগ জানাতে এসেছিল, ওকেই আটক করল। ও তো চোর-ডাকাত নয়, পুলিশের পোশাক পরে তো তোলা তোলেনি। ওর একটাই দোষ, ও বিজেপি।” সজল ঘোষ জানিয়ে দেন, আলোচনা চলছে, আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া না হলে, শনিবার আন্দোলন চলবে।
