Indigo Flight: কাশ্মীর যাওয়ার পথে মাঝ আকাশেই ভেঙে ফুটো হয়ে গেল ইন্ডিগো বিমানে, ভিতরে যাত্রীদের তুমুল চিৎকার – Bengali News | Indigo flight’s part broken mid air during hailstorm when going towards srinagar
নয়া দিল্লি: মৃত্যুকে যেন একেবারে কাছ থেকে দেখলেন যাত্রীরা। ঝড়-বৃষ্টিতে বিমান টালমাটাল হওয়ার ঘটনা নতুন নয়। সেই পরিস্থিতির জন্য আগাম সতর্কও করা হয় যাত্রীদের। তবে এবার মাঝ আকাশে ভেঙেই গেল বিমানের সামনের অংশ। রীতিমতো ফুটো হলে গেল ওই অংশে। মৃত্যুভয়ে বিমানের মধ্যে রীতিমতো চীৎকার করলেন যাত্রীরা।
বুধবার বিকেলে দিল্লি থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল ওই ইন্ডিগো বিমানটি। আচমকা আবহাওয়া খারাপ হওয়ায় মাঝ আকাশে এমার্জেন্সি ঘোষণা করতে থাকেন পাইলট। আর ঠিক শ্রীনগরে ঢোকার মুখেই শিলাবৃষ্টির মাঝে পড়ে যায় ওই বিমান। তাতেই ভেঙে যায় বিমানের নোজ কোন।
সবিস্তারে আসছে…