বর্তমান পরিস্থিতিতে চঞ্চল চৌধুরীর কলকাতা সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ? - Bengali News | Uncertainty has arisen over Chanchal Chowdhurys visit to Kolkata due to the current situation - 24 Ghanta Bangla News
Home

বর্তমান পরিস্থিতিতে চঞ্চল চৌধুরীর কলকাতা সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ? – Bengali News | Uncertainty has arisen over Chanchal Chowdhurys visit to Kolkata due to the current situation

Spread the love

বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা মিটেও যেন মিটছেনা। বদলে যাওয়া বাংলাদেশ কিছুতেই স্থির হতে পারছেনা। এর মাঝেই খবর কলকাতায় একটি সিনেমা সংক্রান্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা দুই দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। সিনেমার শ্যুট থেকে সিনেমার প্রচারে কলকাতায় যাতায়াত লেগেই থাকে এই বাংলাদেশী অভিনেতার। সম্প্রতি কলকাতার টলিপাড়ার আরও একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও , টলিপাড়ার গুঞ্জন এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই বিষয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে Tv9 বাংলা যোগাযোগ করতে চেষ্টার করলেও কোন উত্তর পাওয়া যায়নি। অন্য দিকে একটি সুত্র বলছে কোন ব্যক্তিগত কারনে কলকাতায় আশা পিছিয়েছেন অভিনেতা। তবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে  অভিনেতার কলকাতা সফর নিয়ে একটা অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে। অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলা দেশে যতটা জনপ্রিয় কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ। হাওয়া , তুফান যেমন দর্শকদের পছন্দ হয়েছিল, তেমনই পরিচালক সৃজিত মুখপাধ্যায়ের পরিচালনায় পদাতিক  ছবিতে মৃনাল সেনের চরিত্রে দর্কদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী।

সম্প্রতি বাংলাদেশ ও কলকাতায় জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এর পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আদৌ কি আসতে পারবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই দিকে নজর থাকবে । প্রসঙ্গত বাংলাদেশ ও ভারতের খবরের শিরোনামে এখন নুসরত ফারিয়ার গ্রেফতারের খবর। পরিচালক শ্যাম বেনেগালের জবি মুজিব: দ্য মেকিং অফ নেশন ছবিতে কাজ করেন নুসরত ফারিয়া। নুসরত ফারনিয়া বাংলা দেশ ও কলকাতার বেশ কিছু হিট থবির নায়িকা। ২০১৫ সাল থেকে নুসরত ফারিয়া সিনমায় অভিনয় করা শুরু করেন। এর আদে তিনি সঞ্চলনার কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *