মাত্র ১২ বছর বয়সেই এই কাণ্ড ঘটিয়ে বসেন রণবীর? – Bengali News | When ranveer singh did this mistake at the age of 12
রণবীর সিং, বরাবরই তিনি যে কোনও বিষয় নিয়ে বেশ খোলামেলা কথা বলতে পছন্দ করেন। রাখঢাক নয়, সমস্ত বিষয়ে আলোচনা করতে সাবলীল তিনি। অভিনেতা হিসেবে প্রথম থেকেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে পাত্র হিসেবে কেমন! সে প্রমাণও মিলেছে দীপিকার সঙ্গে বিয়ের পর। তাঁরা দিব্যি রয়েছেন একে অন্যের সঙ্গে। কিন্তু কেরিয়ারের শুরুতে বা কৈশোরে রণবীরের প্রেম জীবন ছিল বেশ রঙিন। মেয়েদের প্রতি ছিলেন বেশ দুর্বল ছিলেন। তা তিনি নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন বারে বারে।
এমন কি ছোট থেকেই যে তাঁর মহিলাদের প্রতি ছিল অমোঘ টান, তার প্রমাণ স্বরূপ নিজেই এক সাক্ষাৎকারে বলে বসেছিলেন, যে তিনি মাত্র ১২ বছর বয়সেই ভার্জিনিটি হারান অর্থাৎ প্রথম শারীরিক সম্পর্কে লিপ্ত হন। জীবনে প্রথম সঙ্গমে লিপ্ত হন বয়সে বড় এক মহিলার সঙ্গে।
মানতে অবাক লাগলেও এটাই বাস্তব। রণবীর সিং এখানেই থেমে থাকেননি, বারে বারে এই সম্পর্কের হাতছানিতে পা বাড়িয়েছেন। এমন কি নিজেই জানিয়েছিলেন তিনি সর্বদাই পকেটে রাখতেন কন্ডোম। তবে সেই দিন এখন অতীত, দীপিকার সঙ্গে তিনি দিব্যি ভাল আছেন। বারে বারে তা প্রকাশ্যে জানিয়েছেন, এবং তাঁদের একসঙ্গে দেখা গেলে তার প্রমাণও মেলে বারে বারে। তবে অতীত প্রসঙ্গে তিনি মুখ খুলতে কখনই পিছ পা হন না।
এখন ক্যাসানোভা তকমা উড়িয়ে তিনি সংসারে মন দিয়েছেন। দীপিকাকে ভালবেসে বিয়ে করার পর থেকেই নিজেকে গুঁটিয়ে নেন তিনি মহিলা মহল থেকে। যদিও তাঁর ভক্তের সংখ্যা বিন্দুমাত্র কমেনি তাঁতে। উল্টে দিন দিন তাঁর লুক ও স্মার্টনেসের দাপটে নেটদুনিয়ায় ঝড় ওঠে।