বিয়ে মানেই সুনামি! মণ্ডপেই পাত্রকে সতর্কবার্তা পুরোহিতের, ভিডিও ভাইরাল - Bengali News | Interesting video of a panditji is going viral on social media - 24 Ghanta Bangla News
Home

বিয়ে মানেই সুনামি! মণ্ডপেই পাত্রকে সতর্কবার্তা পুরোহিতের, ভিডিও ভাইরাল – Bengali News | Interesting video of a panditji is going viral on social media

Spread the love

সেজে উঠেছে বিবাহবাসর। মণ্ডপে জ্বলে উঠেছে যজ্ঞের আগুন। পাত্র-পাত্রীও তৈরি বিয়ের জন্য। ঠিক তখনই বোমা ফাটালেন পুরোহিত। পাত্রকে এমন এক সতর্কবার্তা দিলেন, যা শুনে হেসে কুপোকাত বিয়ে বাড়ির লোকজন!

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন পুরোহিত। বিয়ের মন্ত্র পড়তে পড়তেই পাত্রকে বলে উঠলেন, বিয়ে ব্য়াপারটা বেশ জটিল। আজকে তো মজা হচ্ছে, কিন্তু কয়েকদিন পরেই এই বিয়ে একেবারে সুনামি হয়ে উঠবে। রাতের আকাশে যে তারা দেখে মজা পাও, সেই তারাই এবার সারাদিন ধরে চোখে দেখবে।

এই খবরটিও পড়ুন

পুরোহিতের এই ভিডিও এখন সুপারহিট সোশাল সাইটে। নেটিজেনরা তো এই ভিডিও দেখে পুরোহিতকে কুর্নিশ জানিয়েছে। ঝড়ের বেগে শেয়ার হচ্ছে এই ভিডিও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *