Allahabad Court: চাইলে বহুবিবাহ করতে পারেন, তবে প্রত্যেক স্ত্রীকে সমানভাবে খেয়াল রাখতে হবে: হাইকোর্ট - Bengali News | Muslim man can have multiple wife if he maintain equally court - 24 Ghanta Bangla News
Home

Allahabad Court: চাইলে বহুবিবাহ করতে পারেন, তবে প্রত্যেক স্ত্রীকে সমানভাবে খেয়াল রাখতে হবে: হাইকোর্ট – Bengali News | Muslim man can have multiple wife if he maintain equally court

Spread the love

লখনউ: চাইলে একের অধিক বিয়ে করতে পারেন, কিন্তু প্রত্যেককে সমান ভাবে খেয়াল রাখতে হবে, একটি মামলায় এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। বিচারপতির যুক্তি, যেহেতু কোরানে বহুবিবাহ সমর্থিত, সেহেতু এই পর্যবেক্ষণ।

ঘটনার সূত্রপাত

তখন ২০২০ সাল। এক মহিলা তাঁর স্বামী, ফুরকানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মহিলার অভিযোগ, তার স্বামী যে বিবাহিত, সেই তথ্য না জানিয়ে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে মোরাদাবাদ নিম্ন আদালতে অভিযুক্ত-সহ আরও দু’জনকে তলব করেন বিচারক। ফুরকানের আইনজীবী আদালতকে জানান, ওই মহিলা তার মক্কেলের সঙ্গে অনেকদিন ধরে প্রেম করছিলেন। আর সেই কথা আদালতে নাকি মহিলা নিজেও স্বীকার করেছেন। অন্যদিকে, মহিলার আইনজীবীর তরফে জানানো হয়, যেহেতু ফুরকান ইতিমধ্যেই বিবাহিত, সেহেতু এই বিয়ের কোনও ভিত্তি নেই।

এরপরই ফুরকানের বিরুদ্ধে মোরাদাবাদ নিম্ন আদালতে চার্জশিট পেশ করা হলে, তিনি পাল্টা গিয়ে দ্বারস্থ হন এলাহাবাদ হাইকোর্টে। সেখানের বিচারপতি অরুণ কুমার দেশওয়ালের সিঙ্গল বেঞ্চে ওঠে মামলা।

সেখানেই ‘বহুবিবাহ’ প্রসঙ্গে সবুজ সংকেত দিয়ে বিচারপতি বলেন, ‘ওই অভিযুক্ত কোনও দোষ করেননি।’ এরপরই অভিন্ন দেওয়ানি বিধির কথা তুলে বিচারপতির পর্যবেক্ষণ, ‘তিনি সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারবেন। আর কোরানে এই বহুবিবাহের নেপথ্যে যুক্তি দেওয়া হয়েছে। এমনকি, তার দ্বিতীয় বিয়েটাও বৈধ। কারণ, স্ত্রীও একজন মুসলিম। তবে মাথায় রাখতে হবে প্রত্যেককে সমান ভাবে খেয়াল রাখতে হবে। পরবর্তী শুনানি ২৬ মে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *