তৃণা আর ইন্দ্রজিতের ধারাবাহিক এক নম্বর, কোন ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে? – Bengali News | Which serial is the Bengal topper according to BARC ratings
বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরশুরাম’ পেল ৬.৮। এটা এক নম্বর জায়গায় রয়েছে। দ্বিতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’। ৬.৫ পেয়ে এটা প্রথম স্থান ধরে রাখতে পারল না। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’। ৬.৩ পেয়ে সেটা রয়েছে তৃতীয় স্থানে। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। ‘ফুলকি’-ও আছে তিন নম্বরে। চার নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬.২ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে জায়গা পেল ‘গৃহপ্রবেশ’। সেই ধারাবাহিকের রেটিং ৫.৪। এবার প্রথম পাঁচে নেই ‘গীতা এলএলবি’। ৪.১ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ অল্পের জন্য প্রথম পাঁচে নেই। যদিও ৫.৩ রেটিং নিয়ে এবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। ‘চিরসখা’ আছে ৫.২-এ। ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৫.৩।
স্টার জলসা আর জি বাংলা মিলিয়ে পাঁচটা নতুন ধারাবাহিক আসছে। তাই যেসব ধারাবাহিকের রেটিং চারের কম, সেগুলো যে কোনও সময়ে বন্ধ হয়ে যেতে পারে। ‘তেঁতুলপাতা’, ‘গীতা এলএলবি’, ‘শুভ বিবাহ’ বন্ধ করে দেওয়ার আবেদন দেখা যায় দর্শকদের মধ্যে। আবার ‘মিত্তির বাড়ি’, ‘দুগ্গামণি ও বাঘমামা’ বন্ধ হতে পারে। ‘তুই যে আমার হিরো’, ‘আনন্দী’ আর ‘বুলেট সরোজিনী’ পুরোনো ধারাবাহিক না হলেও, এই মুহূর্তে রেটিংয়ের নিরিখে অনেকটা পিছিয়ে। যদিও প্রাইমটাইমে দেখানো হয় না এসব ধারাবাহিক। সামগ্রিকভাবে বাংলা ধারাবাহিকের রেটিং যে কমছে, তা স্পষ্ট।