আরিয়ান খানকে নিয়ে কোন সত্যি সামনে আনলেন করণ জোহর? - Bengali News | Karan Johar talks about Aryaan Khan - 24 Ghanta Bangla News
Home

আরিয়ান খানকে নিয়ে কোন সত্যি সামনে আনলেন করণ জোহর? – Bengali News | Karan Johar talks about Aryaan Khan

Spread the love

শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালক হিসাবে কাজ করেছেন ‘নেটফ্লিক্স’-এর একটা শোয়ের জন্য। বলিউডে নেপোটিজম বিতর্ক এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রযোজক-পরিচালক করণ জোহর পদবী দেখে মানে তাঁর পরিচিত পরিবারের সকলকে কাজের সুযোগ করে দেন, আর বাকিদের পাত্তা দেন না, এমন অভিযোগ রয়েছে। শাহরুখ খানের পারিবারিক বন্ধু তিনি। কিন্তু আরিয়ান খানের শো নিয়ে মন খুলে প্রশংসা করতে পিছপা হলেন না করণ।

এসব মন্তব্য করার পর স্বজনপোষণের অভিযোগ উঠবে করণের বিরুদ্ধে, সেই আন্দাজ তাঁর আছে। তবু করণ একটি সাক্ষাত্‍কারে বললেন, ”পরিচালক হিসাবে আরিয়ানের উপর আমার সাংঘাতিক বিশ্বাস রয়েছে। এরচেয়ে বেশি কিছু আমি শেয়ার করতে পারব না। আরিয়ান রাগ করবে। কারণ ও ভীষণ প্রাইভেট পার্সন। শুধু এটা বলতে পারি, একজন কিং যেমন আছেন (শাহরুখ খান), তেমনই একজন প্রিন্স আছেন।”

করণ যোগ করেছেন, ”ওঁর নিজস্বতা আছে। আপনি অনেক কিছু প্রত্যাশা করতে পারেন। শাহরুখ খানের ছেলে এরকম হবে, সেরকম হবে, সেগুলো কিছুই না। আরিয়ানের নিজস্বতাই নজর কাড়বে।” সদ্য এমন খবর সামনে এসেছে, যে সংস্থার জন্য আরিয়ান এই শো তৈরি করেছেন, তাঁদেরই কেউ কিং খানের ছেলের ফ্যান হয়ে গিয়েছেন।

লক্ষণীয় বলিউডে পা রাখার আগেই একটা পার্টিতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন আরিয়ান। তাঁকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর অবশ্য কোনও রকম শাস্তি হয়নি শাহরুখ খানের ছেলের। খান পরিবারে এই নিয়ে অনেক টানাপোড়েন চলেছে। তবে এখন সেসব অতীত। শাহরুখপুত্র পরিচালক হিসাবে কতটা নাম করবেন, সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *