Global Times Banned: ধরা পড়ে যাচ্ছে চিনের ষড়যন্ত্র! ভারতে বন্ধ গ্লোবাল টাইমস, নিষেধাজ্ঞা আরও এক চিনা সংবাদ সংস্থায় - Bengali News | China's conspiracy is being exposed! Global Times Banned in India, another Chinese news agency banned - 24 Ghanta Bangla News
Home

Global Times Banned: ধরা পড়ে যাচ্ছে চিনের ষড়যন্ত্র! ভারতে বন্ধ গ্লোবাল টাইমস, নিষেধাজ্ঞা আরও এক চিনা সংবাদ সংস্থায় – Bengali News | China’s conspiracy is being exposed! Global Times Banned in India, another Chinese news agency banned

প্রতীকী ছবি। গ্লোবাল টাইমের পুরনো এডিশন। Image Credit source: Getty Images

নয়া দিল্লি: ভারত-পাক সংঘাতের আবহে এবার চিনের উস্কানির যোগ্য জবাব দিল ভারত। চিনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। গ্লোবাল টাইমসে ভারত বিরোধী ভুল খবর প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ। সে কারণেই তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করল নয়া দিল্লি। একইসঙ্গে চিনের আরও এক সংবাদমাধ্যম Xinhua News এর উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারত থেকে গ্লোবাল টাইমসের এক্স হ্যান্ডেলে গেলেই দেখানো হচ্ছে, “আইনি দাবির প্রেক্ষিতে ভারতে @globaltimesnews-এর অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে।”

প্রসঙ্গত, ফের একবার অরুণাচল নিয়ে নাক গলাতে শুরু করেছে চিন। দু’দিন আগেই চিনের সিভিল অসামরিক উড়ান মন্ত্রক ম্যাপে অরুণাচল প্রদেশের ২৭টি জায়গা নতুন নাম দিয়ে উল্লেখ করে। তাতেই কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে দিল্লির কর্তাদের। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে কড়া আপত্তি জানানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, “আমরা এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছি। নতুন নতুন নাম দিলেই এই সত্যটা বদলাবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।” এ নিয়ে চাপানউতোরের মধ্যে ভারতে ‘গ্লোবাল টাইমস’ ব্লকে যে আন্তর্জাতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। 

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্বের কথা এখন আট থেকে আশি সকলেরই জানা। ভারতের সঙ্গে সংঘাতের আবহে একাধিক চিনা অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে সেসবই ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। তাতেই চিনের ‘ইগো হার্ট’ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। উল্টে গোটা বিশ্ব দেখেছে ভারতের ক্ষমতা, দেখেছে ভারতীয় সেনার বীরত্ব। তাই গায়ের জ্বালা মেটাতেই এখন সরকারি মুখপত্রে ভারত ভুলভাল কথা লিখছে চিন। এমনটাই মত ওয়াকিবহাল মহলের অনেকেরই। অন্যদিকে ভারতের নিষেধাজ্ঞার মুখে পড়েছে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *