‘অপারেশন সিঁদুর’ নিয়ে চুপ কেন শাহরুখ? অবশেষে সত্যিটা ফাঁস নেটদুনিয়ায় – Bengali News | Shah rukh khan said his father was from pakistan is this the reason for his silence on india pakistan tensions
পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরকে কুর্নিশ জানিয়ে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছিলেন বলিউডের তারকারা। তবে শাহরুখ খানের তরফ থেকে এই নিয়ে কোনও মন্তব্য না পাওয়ায় গুঞ্জনপাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল। নেটিজেনরা রীতিমতো শাহরুখের নীরবতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন। ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় ভাইরাল হল শাহরুখের একটি পুরনো ভিডিয়ো। যেখানে শাহরুখ স্পষ্ট জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে তাঁর যোগের কথা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েকবছর আগে এক টেলিভিশন চ্য়ানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাহরুখ বলেছিলেন, আমার পরিবারের সঙ্গে পাকিস্তানের একটা যোগ রয়েছে। আবার বাবার জন্ম পাকিস্তানে। সেখানেই কিছুটা বড় হয়েছেন তিনি। ওই দেশে আমাদের বহু আত্মীয় রয়েছে। আমার বাবার তুতো ভাইয়েরা রয়েছেন।
এই খবরটিও পড়ুন
শাহরুখের সেই পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ফাঁস করেই নেটিজেনদের একাংশ মনে করছেন, শাহরুখের এই পাকিস্তানপ্রীতির জন্যই হয়তো অপারেশন সিঁদুর নিয়ে নীরব ছিলেন কিং খান।
প্রসঙ্গত, বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল শাহরুখের কিং ছবির শুটিং। দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে সেই শুটিংই নাকি আপাতত পিছিয়ে দিতে চলেছেন শাহরুখ। তবে এই নিয়ে কানাঘুষো শোনা গেলেও, শাহরুখের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বরাবরই চমক দিতে ভালবাসেন শাহরুখ খান। আর সেই চমক একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। কোনও আপোসে যাচ্ছেন না। আর তাই তো হঠাৎ করেই ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে, সিদ্ধার্থ আনন্দ! হ্যাঁ, মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তাঁর এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।