Virat Kohli Retires: বিরাট জৌলুস হারাবে টেস্ট ক্রিকেট! অবসর ঘোষণা কিং কোহলির - Bengali News | 'King' Virat Kohli announces Test retirement; says it's not easy but feels right - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli Retires: বিরাট জৌলুস হারাবে টেস্ট ক্রিকেট! অবসর ঘোষণা কিং কোহলির – Bengali News | ‘King’ Virat Kohli announces Test retirement; says it’s not easy but feels right

কোনও অনুরোধ, ভাবনা, নিজের সঙ্গে লড়াই, কিছুই যেন কাজে এল না। গত কয়েক দিন ধরে তবু একটা আশার আলো ছিল। সরকারি ভাবে তো জানাননি! যদি সিদ্ধান্ত বদলান! যদি তাঁর থেকেও তারকা কোনও ক্রিকেটার, সতীর্থ বোঝাতে পারেন। একঝাঁক যদি…। কিন্তু এ দিন নিজেই ঘোষণা করে দিলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা। ঝিমিয়ে পড়া, কার্যত বিলুপ্তির পথে থাকা টেস্ট ক্রিকেটকে যিনি জীবন্ত করে তুলেছিলেন, সরে দাঁড়ানোই শ্রেয় মনে করলেন। এটিই তাঁর কাছে সঠিক সময় মনে হয়েছে। সিদ্ধান্তও কি সহজ? তা হয়তো নয়। তবে টেস্ট ক্রিকেটকে আবারও যেন সেই সাদা-কালো করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কিং কোহলির।

টেস্ট ক্রিকেট কি আদৌ টিকে থাকতে পারবে? যে প্রশ্নটা এখন ওয়ান ডে ফরম্যাটকে নিয়ে হচ্ছে, কয়েক বছর আগে টেস্ট ক্রিকেট নিয়েও উঠেছিল। সেই ঝিমিয়ে পড়া টেস্ট ক্রিকেটে এনার্জি ড্রিঙ্ক হয়ে এসেছিলেন বিরাট কোহলি। তিনি সাদা জার্সিতে মাঠে নামলেও গ্য়ালারি আর আগের মতো খালি থাকছিল না। গ্যালারিতে কেউ ঝিমিয়ে পড়তেন না। সেটা দেশেই হোক বা বিদেশে। কারণ বিরাট মাঠে থাকা মানেই প্রতিনিয়ত কিছু না কিছু হয়েই চলেছে।

বিস্তারিত আসছে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *