আলিপুরদুয়ার: মাঝেরডাবরি চা বাগানে এই বছর আবারও বাজারের সবচেয়ে দামি চা তৈরি হয়েছে। রবিবার রাতে, পূর্ণিমার চাঁদের আলোয়, চা পাতাগুলি যত্ন সহকারে তুলছিলেন কর্মীরা। মাঝেরডাবরি চা বাগানের কর্মীরা পাঁচ বছর ধরে এইভাবে চা পাতে তোলেন। যা ‘পূর্ণচাঁদের চা’ নামে পরিচিত।