India-Pakistan War Live: ব্যর্থ ‘ট্রাম্প’ কার্ড, সেই বিশ্বাসঘাতকতাই করল পাকিস্তান – Bengali News | India Pakistan War Live: India Pakistan Ceasefire Deal Broken by Pakistan, Drone Attack, Red Alert in Punjab, India Pakistan Tension Live Updates in Bengali
পাকিস্তানের বেইমানি, সংঘর্ষ শেষ হয়েও শেষ হল না। প্রায় ৪ দিন লাগাতার আক্রমণ-প্রত্যাঘাত চলছিল ভারত-পাকিস্তানের মধ্যে। পাকিস্তান যতবারই হামলা করার চেষ্টা করেছে, প্রতিবারই তা আটকেছে ভারত। শনিবার আমেরিকার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারতের উপরে ফের হামলা করার চেষ্টা করে। এবারও হামলা রুখে দিল ভারত। তবে এই উত্তেজনা আর কতদিন চলবে?