Barasat: ভারতে থেকে পাকিস্তানের জয় গান? ধরে নিয়ে গেল পুলিশ – Bengali News | One person arrested from barasat west bengal
উত্তর ২৪ পরগনা: বাংলায় থেকে দেশবিরোধী মন্তব্য। পাকিস্তানের সমর্থনে একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তকে তারই সহকর্মীরাই ধরে পুলিশের হাতে তুলে দিল যুবককে। বারাসাত থানার পুলিশ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ওই ব্যক্তিকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার আবু বক্কার নামে একটি স্যোশাল মিডিয়ার ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক। আর সহকর্মীরা সে ছবি দেখতে পায়। ওই যুবকের খোঁজ চালায়। বারাসত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করত।
শনিবার কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে। পরবর্তীতে বারাসত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। এরপরই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “আমরা সকলে এখানে একসঙ্গে মিলেমিশে থাকি। কিন্তু ওই ছেলেটার বন্ধুরা দেখেন যে ও সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্য করছে। সেই কারণেই ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
