‘মির্জার ২’ এর প্রস্তুতি চলছে, ইঙ্গিত দিলেন অঙ্কুশ হাজরা – Bengali News | Ankush hazra shares new photo from gym
সিনেমার পর্দা হোক বা ছোট পর্দা সর্বত্র নিজের ছাপ রাখছেন অভিনেতা প্রযোজক অঙ্কুশ হাজরা। ডান্স বাংলা ডান্স এর ফ্লোর হোক বা রক্তবীজ ২ অথবা সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোশ্যাইটি সবেতেই রয়েছেন অভিনেতা। এরই মাঝে নিজের স্যোশাল মিডিয়াতে প্রতিবেশি রাষ্ট্রকে হুঙ্কার দিয়ে চলেছেন। তেমনই একটি জিম করার লুক পোস্ট করে অভিনেতা জানান দেন দুর্দান্ত কিছুর সিক্যুয়েল আসতে চলেছে। তাহলে কি ‘মির্জা ২ ‘ আসতে চলেছে? এই বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন প্রস্তুতি চলছে, এই বলেই মুখে কুলুপ এটেছেন।
পরিচালক সুমিত- সাহিলের হাত ধরেই অঙ্কুশ হাজার একেবারে নতুন রূপ দেখেছিল বাঙালি দর্শক। এই ছবির হাত ধরেই প্রযোজনার দায়িত্ব নিয়েছেন অভিনেতা অঙ্কুশ। তিনি বরাবরই বলেছেন, বড় পর্দার জন্য ছবি বানাতে চান তিনি, দর্শকদের হলমুখী করতে হবে নাহলে বাংলা ছবির ইন্ডাস্ট্রির উন্নতি সম্ভব নয়। তিনি মশালা ফিল্ম তৈরিতেই আগ্রহ দেখিয়েছেন। এবার টলিপাড়ার অন্দরের খবর আগামী জুন মাসেই হয়তো মির্জার সিক্যুয়েল শুরু হতে পারে। এই ছবিতে দেখা মিলতে পারে যিশু সেনগুপ্তর। সঙ্গে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী অনামিকা সাহাকে। অ্যাকশনে ভরপুর এই ছবিতে থাকতে পারে আরও চমক। আপাতত এই ছবির লুকের জন্য তৈরি হচ্ছেন অঙ্কুশ।
প্রসঙ্গত, সুমিত-সোহেলের পরিচালনাতেই কিছুদিন আগে একটি অন্য জঁরের ছবির শ্যুট করেছেন অভিনেতা প্রযোজক অঙ্কুশ হাজরা। ছবির নাম ‘নারী চরিত্র বেজায় জটিল ‘। এই ছবির পোস্টার মুক্তি পেয়েছিল নারী দিবসে। অবশ্যই এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ঐন্দ্রিলা সেনকে। এই ছবি এখনও মুক্তির অপেক্ষায়।
এই খবরটিও পড়ুন
তবে বলাই যায় অভিনেতা যখন প্রযোজক হয় তখন দর্শকদের জন্য নানা স্বাদের গল্প আনতে চান অঙ্কুশ হাজারা। এই মুহুর্তে বাংলা ছবিকে দর্শকদের ভালবাসা পেতে অবশ্যই কসরত করতে হয় তবে ছবির গল্প ও পরিবেশনায় মেলবন্ধন থাকলে দর্শকদের ভালবাসা পাবেই।