Career Tips: উচ্চ মাধ্যমিক পাশ করেই পড়াশোনা করতে পারেন AI নিয়েও! কোন কোন কোর্স ভাল? - Bengali News | Which are the best AI courses to study after Higher Secondary exam - 24 Ghanta Bangla News
Home

Career Tips: উচ্চ মাধ্যমিক পাশ করেই পড়াশোনা করতে পারেন AI নিয়েও! কোন কোন কোর্স ভাল? – Bengali News | Which are the best AI courses to study after Higher Secondary exam

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিয়েছে মানুষের জীবন। অনেক কাজ আজ হয়ে উঠেছে সহজ। শিক্ষা থেকে স্বাস্থ্য, চিকিৎসা, বিচার প্রত্যেক ক্ষেত্রে বাড়ছে এআই-এর ব্যবহার। তাই এখন কলেজ স্তরে পড়ুয়াদের জন্য রয়েছে এআই নিয়ে নানা কোর্স রয়েছে। কিন্তু প্রশ্ন হল কোণ কোর্স নিয়ে পড়বেন? স্নাতক স্তরে কোন কোর্স পড়লে তা ভবিষ্যতের জন্য ভাল?

AI মেশিন এর সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি শিখতে, বুঝতে এবং সমাধান করতে সাহায্য করে। আপনি যদি AI সম্পর্কিত কোনও কোর্স করতে চান, তাহলে অনলাইন কোর্স থেকে শুরু করে সার্টিফিকেট কোর্স পর্যন্ত যে কোনও একটি করতে পারেন।

AI তে চাইলে ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্সও করতে পারেন। AI তে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে, আপনি AI সাইবার সিকিউরিটি এক্সপার্ট, অ্যালগরিদিম ট্রেনার, রোবট পার্সোনালিটি ডিজাইনার, AI প্রোডাক্ট ম্যানেজার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ইত্যাদি ক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারেন।

স্বল্পমেয়াদী কোর্সের কথা বললে, সার্টিফিকেট ইন এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি কোর্স করতে পারেন। এই কোর্সগুলি প্রায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী হয়। অন্যদিকে, AI এবং মেশিন লার্নিং-এ ডিপ্লোমা করতে পারেন। কোর্সের মেয়াদ হয় ১ বছর।

AI-তে ডিগ্রি কোর্সের কথা বললে, BE in Artificial Intelligence, BCA in Artificial Intelligence, BBA in International Business with AI, B.Sc in Artificial Intelligence ইত্যাদি কোর্স করা যেতে পারে। এই সমস্ত কোর্স ৩-৪ বছর মেয়াদের।

আইআইটি হায়দরাবাদ, এনআইটি সুরথকাল, এসআরএম বিশ্ববিদ্যালয় চেন্নাই, অমৃতা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, কোয়েম্বাটুর ইত্যাদি কলেজ থেকে এআই কোর্সেগুলির জন্য বিখ্য্যাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *