Bangladesh: ফের খবরে বাংলাদেশ! নিষিদ্ধ হল হাসিনার আওয়ামী লীগ – Bengali News | Bangladesh’s interim government declared that The all Administrative activities of Awami League will
আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছিল। যার জেরে প্রতিবাদ-সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেই সময়ই ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার জানিয়েছিল এই বিষয়টি পরে বিবৃতি দিয়ে জানানো হবে। এই আবহের মধ্য়ে জানা গেল,আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচার শেষ হওয়া না পর্যন্ত আওইয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উইপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।