সীমান্তে লড়ছে ভারতীয় সেনা, যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত আমির খানের - Bengali News | Aamir khan postponed sitare zameen par movie teaser - 24 Ghanta Bangla News
Home

সীমান্তে লড়ছে ভারতীয় সেনা, যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত আমির খানের – Bengali News | Aamir khan postponed sitare zameen par movie teaser

Spread the love

ভারত-পাক সীমান্তে বাড়ছে উত্তেজনা। প্রতি মুহূর্তেই দুই দেশের পরিস্থিতির খবরে তটস্থ গোটা দেশ। ঠিক এরই মাঝে বড় সিদ্ধান্তে নিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ প্রথম পোস্টার। আর গত ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির টিজার। কিন্তু আমির খান প্রোডাকশন টিমের তরফ থেকে জানানো হল, ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে, ঝলকমুক্তি পিছিয়ে দেওয়া হল।

আমির খানের তরফ থেকে জানানো হয়েছে, ”ভারত-পাক সীমান্তে যা ঘটছে, সারা দেশ জুড়ে যে পরিস্থিতি, তার মাঝে সিতারে জমিন পর-এর ঝলক মুক্তি হওয়াটা সঠিক সিদ্ধান্ত নয়। এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় সেনার পাশে থাকতে হবে। তাঁরা লড়ছেন দেশের সুরক্ষায়, তাই দেশের সঙ্গে থাকার এটাই সময়।”

এই খবরটিও পড়ুন

২০০৭ সালে মুক্তি পায় আমির খান অভিনীত তারে জমিন পর ছবি। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল আমিরের এই ছবি। শিশুশিল্পী দর্সিল সাফারি নিয়ে আমিরের তারে জমিন পর ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। সেই সময় থেকেই আমির প্ল্যান করে ফেলেছিলেন এই ছবির সিক্যুয়েল তৈরি করবেন। নামও ঠিক করে ফেলেন সিতারে জমিন পর।

আমিরের সেই স্বপ্নই পূরণ হতে চলেছে। আমাগী জুন মাসেই মুক্তি পাচ্ছে তারে জমিন পর ছবির সিক্যুয়েল সিতারে জমিন পর। সোমবার সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই ছবিরই পোস্টার ভাগ করে নিলেন আমির খান। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে এই ছবি। সূত্রের খবর, সিতারে জমিন পর ছবিটি একটি স্পোর্টস ড্রামা। আমিরের কথায়, এই ছবির নায়ক আমি নই, ছবির গল্পই হল আসল হিরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *